নীলফামারীর সৈয়দপুরে মাদকবিরোধী অভিযানে চারজনকে আটক করেছে থানা পুলিশ। শহরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে শহরের নতুন বাবুপাড়া এলাকার রেলওয়ে পুলিশ লাইন্স সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০টি ইয়াবা ট্যাবলেটসহ রফিকুল ইসলাম ওরফে নাগরাজ (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সৈয়দপুর পৌর শহরের মুন্সিপাড়া এলাকার কর্ণেল তাহের রোডের বাসিন্দা ফজলুল হকের ছেলে।
এর আগে একই দিন সৈয়দপুরের কয়া মিস্ত্রিপাড়া ও বাঙালিপুর ইউনিয়নের লক্ষণপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। পৃথক এসব অভিযানে খুরশিদ (কয়া মিস্ত্রিপাড়ার হোসেন আলীর ছেলে), প্রকাশ চন্দ্র রায় (লক্ষণপুর ব্রাহ্মণপাড়া এলাকার বাসিন্দা) এবং মোহাম্মদ রাসেল মামুন (লক্ষণপুর ডাঙ্গারহাট এলাকার নুরুজ্জামানের ছেলে)কে আটক করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম রেজা চারজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।