রাজধানীর পুরান ঢাকার আলুবাজার এলাকায় এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হওয়া সৈয়দপুরের দুই শ্রমিক বর্তমানে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের চিকিৎসায় বিপুল ব্যয় হওয়ায় মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন স্বজনরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় দগ্ধ ১০ জনের মধ্যে চারজন সৈয়দপুরের বাসিন্দা। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা নিজ নিজ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় পরিবারগুলো চরম আর্থিক সংকটে পড়েছে।
স্বজনদের ভাষ্য, দীর্ঘমেয়াদি চিকিৎসা, ওষুধ ও অন্যান্য ব্যয় বহন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই সমাজের বিত্তবান, প্রবাসী ও মানবিক ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তারা।
স্বজনরা জানান, সামর্থ্য অনুযায়ী যে কোনো সহযোগিতা দগ্ধ দুই শ্রমিকের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি যারা আর্থিকভাবে সহায়তা করতে পারবেন না, তাদেরও বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সহায়তা পাঠানোর মাধ্যম (বিকাশ–পার্সোনাল):
০১৭৫৬-৫৪১৯৯৬
মানবিক সহায়তার মাধ্যমে দুটি অসহায় পরিবারকে এই কঠিন সময় অতিক্রম করতে সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্বজনরা।