নীলফামারীর সৈয়দপুরে চলমান ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে জুয়া ও অশ্লীল কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে অভিযোগ তুলে তা দ্রুত বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি জানিয়েছেন সৈয়দপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ মুতাসিম বিল্লাহ।
আজ বুধবার (১৫ জুলাই) তার ফেসবুকে দেওয়া এক পোষ্টে তিনি লিখেন “মেলার নামে জুয়া ও অশ্লীলতার আসর অচিরেই বন্ধ করুন। মসজিদের শহর, ধর্মপ্রাণ মানুষের শহর সৈয়দপুরে এ ধরনের নোংরামি চলতে পারে না।”
তিনি আরও বলেন, “প্রশাসনের ভাইদের প্রতি অনুরোধ, জুয়া ও অশ্লীলতার বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। আমাদের শহরের সন্তানদের নিরাপদ থাকতে দিন।”
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকে মেলার পরিবেশ ও কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।