স্টাফ রিপোর্টার: টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের দেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম সংগঠন The Institution of Textile Engineers & Technologists (ITET)-এর ১৫তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন গত ২৬ জুন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে জাতীয়তাবাদী মতাদর্শের টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম মনোনীত জিজি প্যানেল থেকে সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নীলফামারীর সৈয়দপুরের কৃতি টেক্সটাইল প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আবদুল্লাহ আল মামুন বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে তিনি ১,৩০১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পান ৩১৯ ভোট। ফলে বড় ব্যবধানে জয় লাভ করে তিনি আইটিইটির নতুন কার্যনির্বাহী পরিষদে স্থান করে নেন।
তার এই বিজয়ে সৈয়দপুরের টেক্সটাইল প্রকৌশলী, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন টেক্সটাইল খাতের উন্নয়ন, পেশাজীবীদের স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সৈ/এ/এম/রিফ/