নিজস্ব প্রতিবেদক, সৈয়দপুর: নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে মো. শফিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।
আট সোমবার (২৯ জুন) দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে তার প্রার্থিতা ঘোষণা করা হয়। তিনি বর্তমানে সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্রে জানা যায়, আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার অংশ হিসেবে শফিকুল ইসলামকে মেয়র পদে দলীয় প্রার্থী করা হয়েছে। প্রার্থিতা ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এদিকে, প্রার্থিতা ঘোষণার পর শফিকুল ইসলাম বলেন, দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচিত হলে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গঠনে কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।