
অবশেষে ছন্দে ব্রাজিল, তিন গোলে উড়িয়ে দিল প্রতিপক্ষকে
হাইতির জালে ব্রাজিলের ৩ গোল
By Admin Editor
June 20, 2026
4 Views
1 min read
প্রত্যাশার তুলনায় ব্যবধান আরও বড় হতে পারত—এমন আক্ষেপ হয়তো ব্রাজিল সমর্থকদের থাকতেই পারে। তবে দীর্ঘ অপেক্ষার পর জয়ের ছন্দে ফেরাটা সেলেসাওদের জন্য স্বস্তিরই খবর।
দুর্দান্ত পারফরম্যান্সে মাঠে আবারও দেখা মিলেছে ব্রাজিলের চেনা আক্রমণাত্মক ফুটবলের। সুযোগ পেয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড ম্যাথেউস কুনহা। ম্যাচে দুটি গোল করে দলের জয়ে বড় অবদান রাখেন তিনি।
কুনহার দুই গোলেই সহায়তা করেন ভিনিসিয়ুস জুনিয়র। শুধু গোল বানিয়েই থেমে থাকেননি রিয়াল মাদ্রিদের এই তারকা উইঙ্গার। প্রথমার্ধের যোগ করা সময়ে নিজেও গোলের দেখা পান তিনি।
কুনহার জোড়া গোল ও ভিনিসিয়ুসের এক গোলে বিরতির আগেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে উভয় দলই কয়েকটি সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি।
ফলে ৩-০ গোলের স্বচ্ছন্দ জয় নিয়েই মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
More from Saidpur News
খেলাফাইনাল: বড় পর্দায় খেলা দেখাবে সৈয়দপুর পৌরসভা
বিশ্ব কাপ ফাইনালে সৈয়দপুরে উন্মুক্ত বড় পর্দার আয়োজন।
Jul 19• 1 min read
1000
খেলাজাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল
রুদ্ধশ্বাস জয়ে জাপানের হৃদয় ভেঙে শেষ ষোলতে ব্রাজিল
Jun 29• 1 min read
40
খেলাভিনি জাদুতে নকআউটে গ্রুপ চ্যাম্পিয়ন হলো ব্রাজিল
স্কটল্যান্ডের জালে ভিনির জাদু, গ্রুপ চ্যাম্পিয়ন সেলেসাওরা রানার্স আপ মরোক্ক
Jun 25• 2 min read
60
