তারিখ লোড হচ্ছে...
BREAKING NEWS
Saidpur News: Providing accurate journalism since 1998.
জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল
খেলা

জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

রুদ্ধশ্বাস জয়ে জাপানের হৃদয় ভেঙে শেষ ষোলতে ব্রাজিল

By Admin Editor
June 29, 2026
4 Views
1 min read
স্বপ্নের মত এক গোলে স্বপ্নের মতো এক জয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। ম্যাচ যখন ১-১ গোলে নির্ধারিত সময় শেষ হতে যাচ্ছিল, তখনই অসাধারণ এক গোল! যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গাব্রিয়েল মার্তিনেল্লি গোল করে আনন্দে ভাসিয়ে দেন ব্রাজিলের সমর্থকদের। জাপানের হৃদয় ভেঙে দিয়ে এখন সেরা ষোলতে ব্রাজিল।
যোগ করা সময়ের ১১তম মিনিটে রেফারির শেষ বাঁশি বাঁজতেই আনন্দে মেতে উঠে ব্রাজিল। জাপানের বিপক্ষে ২–১ গোলের জয়ে শেষ ষােলোয় পা রাখল বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দলটি। নেইমারকে ছাড়াই ম্যাচটা জিতল তারা।
প্রথমার্ধে কাইশু সানোর গোলে এগিয়ে গিয়েছিল জাপান । তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ৫৬ মিনিটে সমতা ফেরায় ব্রাজিল। হেডে গোল করেন কাসেমিরো। যোগ করার সময়ে আসে ব্রাজিলের সেরা মুহূর্ত! যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গিমারাইজের বাড়ানো বল কোনাকুনি শটে জালে পাঠিয়ে দেন মার্তিনেল্লি। ব্যাস, এই গোলেই জাপানের হৃদয় ভেঙে দল পেয়ে যায় স্বপ্নের মত এক জয়!
Share this story:

More from Saidpur News

ফাইনাল: বড় পর্দায় খেলা দেখাবে সৈয়দপুর পৌরসভাখেলা

ফাইনাল: বড় পর্দায় খেলা দেখাবে সৈয়দপুর পৌরসভা

বিশ্ব কাপ ফাইনালে সৈয়দপুরে উন্মুক্ত বড় পর্দার আয়োজন।

Jul 19 1 min read
1000
জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিলখেলা

জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

রুদ্ধশ্বাস জয়ে জাপানের হৃদয় ভেঙে শেষ ষোলতে ব্রাজিল

Jun 29 1 min read
40
ভিনি জাদুতে নকআউটে গ্রুপ চ্যাম্পিয়ন হলো ব্রাজিলখেলা

ভিনি জাদুতে নকআউটে গ্রুপ চ্যাম্পিয়ন হলো ব্রাজিল

স্কটল্যান্ডের জালে ভিনির জাদু, গ্রুপ চ্যাম্পিয়ন সেলেসাওরা রানার্স আপ মরোক্ক

Jun 25 2 min read
60
জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল | Saidpur News