তারিখ লোড হচ্ছে...
BREAKING NEWS
Saidpur News: Providing accurate journalism since 1998.
জুলাইয়ের শহীদ ও আহত যোদ্ধাদের সম্মানে সৈয়দপুরে ব্যতিক্রমী আয়োজন
সৈয়দপুর

জুলাইয়ের শহীদ ও আহত যোদ্ধাদের সম্মানে সৈয়দপুরে ব্যতিক্রমী আয়োজন

সৈয়দপুরে মতুর্জা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠানে বিশেষ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া এবং আহতদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

By Admin Editor
July 17, 2026
14 Views
1 min read
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ এবং আহত যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীলফামারীর সৈয়দপুরে দোয়া মাহফিল, সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই শুক্রবার বিকেলে শহরের মুর্তজা ইনস্টিটিউট মিলনায়তনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে আন্দোলনে আহতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
আলোচনা পর্বে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ অধ্যায়। শহীদদের আত্মত্যাগ ও আহতদের সাহসিকতা একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রেরণা হয়ে থাকবে। তাঁদের অবদান ভবিষ্যৎ প্রজন্ম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলেও মত দেন বক্তারা।
অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, জুলাই আন্দোলনে আহত ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানের উদ্যোগ নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নীলফামারী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সৈয়দপুর পৌর শাখার আহ্বায়ক মো. জাবেদ আত্তারী। উপস্থিত ছিলেন উপজেলা শাখার আহ্বায়ক মনজুর আলম তন্ময়, নাফি আহমেদ, অপুসহ দলের অন্যান্য নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে আগামী ২১ জুলাই নীলফামারী সফর উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাতে শহরে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়।
এ আয়োজন বাস্তবায়ন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সৈয়দপুর পৌর ও উপজেলা শাখা, জাতীয় যুবশক্তি এবং জাতীয় ছাত্রশক্তি। ছবি তথ্য সাংবাদিক নওশাদ আনসারী।
Share this story:

More from Saidpur News

বন্ধ গ্রামীণ কুটির শিল্প মেলা ও লটারি, সৈয়দপুরে শোকরানা দোয়া মাহফিলসৈয়দপুর

বন্ধ গ্রামীণ কুটির শিল্প মেলা ও লটারি, সৈয়দপুরে শোকরানা দোয়া মাহফিল

সৈয়দপুর পাঁচ মাথা মোড়ে লটারি বন্ধের পর কৃতজ্ঞতায় শোকরানা মাহফিল।

Jul 30 1 min read
40
হবিগঞ্জে হামলার প্রতিবাদে সৈয়দপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশসৈয়দপুর

হবিগঞ্জে হামলার প্রতিবাদে সৈয়দপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হবিগঞ্জে হামলা পাঁচ মাথা মোড়ে বিক্ষোভ ও সমাবেশ করেন সৈয়দপুর এনসিপির নেতাকর্মীরা।

Jul 29 1 min read
210
সংস্কারের অপেক্ষায় সৈয়দপুর বাসটার্মিনাল, চরম ভোগান্তিতে যাত্রীরাসৈয়দপুর
Jul 29 2 min read
60