তারিখ লোড হচ্ছে...
BREAKING NEWS
Saidpur News: Providing accurate journalism since 1998.
বন্ধ গ্রামীণ কুটির শিল্প মেলা ও লটারি, সৈয়দপুরে শোকরানা দোয়া মাহফিল
সৈয়দপুর

বন্ধ গ্রামীণ কুটির শিল্প মেলা ও লটারি, সৈয়দপুরে শোকরানা দোয়া মাহফিল

সৈয়দপুর পাঁচ মাথা মোড়ে লটারি বন্ধের পর কৃতজ্ঞতায় শোকরানা মাহফিল।

By Admin Editor
July 30, 2026
12 Views
1 min read
নীলফামারীর সৈয়দপুরে গ্রামীণ কুটির শিল্প মেলা এবং সেখানে পরিচালিত লটারি কার্যক্রম বন্ধ হওয়ায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শোকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) মাগরিবের নামাজ শেষে শহরের পাঁচমাথা মোড় এলাকায় "সচেতন জনতা সৈয়দপুর"-এর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং দেশ, জাতি ও এলাকার শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আয়োজকদের দাবি, দীর্ঘদিন ধরে মেলায় পরিচালিত অবৈধ লটারি বন্ধের দাবিতে তারা জনসচেতনতা সৃষ্টি এবং শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছিলেন। সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধ হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
Share this story:

More from Saidpur News

বন্ধ গ্রামীণ কুটির শিল্প মেলা ও লটারি, সৈয়দপুরে শোকরানা দোয়া মাহফিলসৈয়দপুর

বন্ধ গ্রামীণ কুটির শিল্প মেলা ও লটারি, সৈয়দপুরে শোকরানা দোয়া মাহফিল

সৈয়দপুর পাঁচ মাথা মোড়ে লটারি বন্ধের পর কৃতজ্ঞতায় শোকরানা মাহফিল।

Jul 30 1 min read
120
হবিগঞ্জে হামলার প্রতিবাদে সৈয়দপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশসৈয়দপুর

হবিগঞ্জে হামলার প্রতিবাদে সৈয়দপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হবিগঞ্জে হামলা পাঁচ মাথা মোড়ে বিক্ষোভ ও সমাবেশ করেন সৈয়দপুর এনসিপির নেতাকর্মীরা।

Jul 29 1 min read
280
সংস্কারের অপেক্ষায় সৈয়দপুর বাসটার্মিনাল, চরম ভোগান্তিতে যাত্রীরাসৈয়দপুর
Jul 29 2 min read
80