
ঢাকঢোল, ফুটবল আর জার্সির রঙে মাতল গোপালগঞ্জ; বিশ্বকাপ উন্মাদনায় জার্মান সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
ঢাকঢোল বাজিয়ে জার্মান সমর্থকদের শোভাযাত্রা
By Admin Editor
June 20, 2026
0 Views
1 min read
বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়েছে মাঠের গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তে। সেই উন্মাদনায় এবার সরব হয়েছেন গোপালগঞ্জের জার্মান সমর্থকরাও। প্রিয় দলের প্রতি ভালোবাসা আর বিশ্বকাপ জয়ের স্বপ্নকে সামনে রেখে শনিবার (২০ জুন) বিকেলে তারা আয়োজন করেন এক বর্ণাঢ্য শোভাযাত্রার।
জার্মানির জার্সি গায়ে, হাতে পতাকা আর ঢাকঢোলের তালে তালে সমর্থকেরা শহরের রাজপথে নেমে আসেন। শুধু শোভাযাত্রাই নয়, পথে পথে ফুটবল খেলতে খেলতে তারা সৃষ্টি করেন উৎসবমুখর পরিবেশ। এতে শহরজুড়ে ছড়িয়ে পড়ে বিশ্বকাপের আমেজ।
শোভাযাত্রাটি পৌরপার্ক থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় জার্মানির সমর্থনে নানা স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
সমর্থকদের প্রত্যাশা, এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শিরোপা জিতবে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। তাদের বিশ্বাস, শক্তিশালী দল ও পরিকল্পিত ফুটবলই জার্মানিকে আবারও বিশ্বসেরার আসনে বসাবে।
শোভাযাত্রায় জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব কচি সিকদার, ফুটবলার আব্দুল মান্নান মানিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক জার্মান সমর্থক অংশ নেন। তাদের উপস্থিতিতে গোপালগঞ্জের রাজপথ পরিণত হয় এক টুকরো ‘জার্মান ফুটবল উৎসবে’।
More from Saidpur News
খেলাফাইনাল: বড় পর্দায় খেলা দেখাবে সৈয়দপুর পৌরসভা
বিশ্ব কাপ ফাইনালে সৈয়দপুরে উন্মুক্ত বড় পর্দার আয়োজন।
Jul 19• 1 min read
1000
খেলাজাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল
রুদ্ধশ্বাস জয়ে জাপানের হৃদয় ভেঙে শেষ ষোলতে ব্রাজিল
Jun 29• 1 min read
40
খেলাভিনি জাদুতে নকআউটে গ্রুপ চ্যাম্পিয়ন হলো ব্রাজিল
স্কটল্যান্ডের জালে ভিনির জাদু, গ্রুপ চ্যাম্পিয়ন সেলেসাওরা রানার্স আপ মরোক্ক
Jun 25• 2 min read
60
