
পুরান ঢাকার এসি বিস্ফোরণে দগ্ধ সৈয়দপুরের আহতদের দেখতে গভীর রাতে বার্ন ইনস্টিটিউটে এমপি আব্দুল মুনতাকিম
বার্ন ইনস্টিটিউটে দগ্ধদের খোঁজখবর নিলেন নীলফামারী-৪ আসনের এমপি
By Admin Editor
July 16, 2026
39 Views
1 min read
রাজধানীর পুরান ঢাকার আলুবাজার এলাকায় সংঘটিত ভয়াবহ এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের খোঁজ নিতে গভীর রাতেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ছুটে যান নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য জনাব আব্দুল মুনতাকিম।
জানা গেছে, এ মর্মান্তিক দুর্ঘটনায় দগ্ধ ১০ জনের মধ্যে ৪ জনই সৈয়দপুরের বাসিন্দা। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এমপি আব্দুল মুনতাকিম হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় তিনি দগ্ধদের স্বজনদের সঙ্গে কথা বলে গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন। পাশাপাশি চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে আহতদের সর্বোচ্চ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
আহতদের পরিবারের সদস্যরা এ সময় তাদের পাশে দাঁড়ানোয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, দগ্ধদের নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
More from Saidpur News
সৈয়দপুরবন্ধ গ্রামীণ কুটির শিল্প মেলা ও লটারি, সৈয়দপুরে শোকরানা দোয়া মাহফিল
সৈয়দপুর পাঁচ মাথা মোড়ে লটারি বন্ধের পর কৃতজ্ঞতায় শোকরানা মাহফিল।
Jul 30• 1 min read
40
সৈয়দপুরহবিগঞ্জে হামলার প্রতিবাদে সৈয়দপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
হবিগঞ্জে হামলা পাঁচ মাথা মোড়ে বিক্ষোভ ও সমাবেশ করেন সৈয়দপুর এনসিপির নেতাকর্মীরা।
Jul 29• 1 min read
210
সৈয়দপুরসংস্কারের অপেক্ষায় সৈয়দপুর বাসটার্মিনাল, চরম ভোগান্তিতে যাত্রীরা
কাদা-গর্তে নাকাল সৈয়দপুর বাসটার্মিনাল
Jul 29• 2 min read
60
