তারিখ লোড হচ্ছে...
BREAKING NEWS
Saidpur News: Providing accurate journalism since 1998.
ব্রাজিল সমর্থক হয়েও মেসিকেই সর্বকালের সেরা বললেন রুবেল হোসেন
খেলা

ব্রাজিল সমর্থক হয়েও মেসিকেই সর্বকালের সেরা বললেন রুবেল হোসেন

By Admin Editor
June 18, 2026
5 Views
1 min read
স্পোর্টস ডেস্ক: সর্বকালের সেরা ফুটবলার কে—এই প্রশ্নের উত্তর নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। কেউ কিংবদন্তি পেলে বা ডিয়েগো ম্যারাডোনার নাম উচ্চারণ করেন, আবার অনেকের পছন্দ লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদো।
এবার এ বিষয়ে নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার রুবেল হোসেন। তার মতে, সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি।
বৃহস্পতিবার (১৮ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন রুবেল। সেখানে তিনি লিখেছেন, “আমার কাছে সর্বকালের সেরা ফুটবলার একটাই—লিওনেল মেসি। আমি নিজে ব্রাজিলের সমর্থক, অনেকেই হয়তো দ্বিমত পোষণ করবেন, আর সেটাই স্বাভাবিক। এটি শুধুই আমার ব্যক্তিগত মতামত।”
রুবেলের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। ব্রাজিলের সমর্থক হয়েও আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে সর্বকালের সেরা হিসেবে বেছে নেওয়ায় তার পোস্টে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন ভক্তরা।
ফুটবল বিশ্বে ‘সর্বকালের সেরা’ বা ‘গোট (GOAT)’ বিতর্কে মেসি, রোনালদো, পেলে ও ম্যারাডোনার নাম সবচেয়ে বেশি আলোচিত হয়। তবে রুবেল হোসেনের ব্যক্তিগত পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।সৌজন্য কালেরকন্ঠ
Share this story:

More from Saidpur News

ফাইনাল: বড় পর্দায় খেলা দেখাবে সৈয়দপুর পৌরসভাখেলা

ফাইনাল: বড় পর্দায় খেলা দেখাবে সৈয়দপুর পৌরসভা

বিশ্ব কাপ ফাইনালে সৈয়দপুরে উন্মুক্ত বড় পর্দার আয়োজন।

Jul 19 1 min read
1000
জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিলখেলা

জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

রুদ্ধশ্বাস জয়ে জাপানের হৃদয় ভেঙে শেষ ষোলতে ব্রাজিল

Jun 29 1 min read
40
ভিনি জাদুতে নকআউটে গ্রুপ চ্যাম্পিয়ন হলো ব্রাজিলখেলা

ভিনি জাদুতে নকআউটে গ্রুপ চ্যাম্পিয়ন হলো ব্রাজিল

স্কটল্যান্ডের জালে ভিনির জাদু, গ্রুপ চ্যাম্পিয়ন সেলেসাওরা রানার্স আপ মরোক্ক

Jun 25 2 min read
60