তারিখ লোড হচ্ছে...
BREAKING NEWS
Saidpur News: Providing accurate journalism since 1998.
রংপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করতে সৈয়দপুরে ১১ দলের স্বাগত মিছিল
সৈয়দপুর

রংপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করতে সৈয়দপুরে ১১ দলের স্বাগত মিছিল

আজ বৃহস্পতিবার রাতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

By Admin Editor
July 9, 2026
7 Views
1 min read
নীলফামারীর সৈয়দপুরে আগামী ১১ জুলাই রংপুরে অনুষ্ঠিতব্য বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে স্বাগত মিছিল করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে শহরের স্মৃতি অম্লান চত্বর (জিআরপি মোড়) থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচমাথা মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির শফিকুল ইসলাম এবং শহর জামায়াতের আমির শরফুদ্দিন খান।
বক্তারা বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ লাঘবে জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে আগামী ১১ জুলাই রংপুর জেলা স্কুল মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় বিভাগীয় মহাসমাবেশকে সফল করতে হবে।
এ সময় তারা রংপুরের সমাবেশে ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
স্বাগত মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Share this story:

More from Saidpur News

বন্ধ গ্রামীণ কুটির শিল্প মেলা ও লটারি, সৈয়দপুরে শোকরানা দোয়া মাহফিলসৈয়দপুর

বন্ধ গ্রামীণ কুটির শিল্প মেলা ও লটারি, সৈয়দপুরে শোকরানা দোয়া মাহফিল

সৈয়দপুর পাঁচ মাথা মোড়ে লটারি বন্ধের পর কৃতজ্ঞতায় শোকরানা মাহফিল।

Jul 30 1 min read
40
হবিগঞ্জে হামলার প্রতিবাদে সৈয়দপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশসৈয়দপুর

হবিগঞ্জে হামলার প্রতিবাদে সৈয়দপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হবিগঞ্জে হামলা পাঁচ মাথা মোড়ে বিক্ষোভ ও সমাবেশ করেন সৈয়দপুর এনসিপির নেতাকর্মীরা।

Jul 29 1 min read
210
সংস্কারের অপেক্ষায় সৈয়দপুর বাসটার্মিনাল, চরম ভোগান্তিতে যাত্রীরাসৈয়দপুর
Jul 29 2 min read
60
রংপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করতে সৈয়দপুরে ১১ দলের স্বাগত মিছিল | Saidpur News