তারিখ লোড হচ্ছে...
BREAKING NEWS
Saidpur News: Providing accurate journalism since 1998.
রবীন্দ্র-নজরুল স্মরণে সৈয়দপুরে সাংস্কৃতিক আয়োজন
সৈয়দপুর

রবীন্দ্র-নজরুল স্মরণে সৈয়দপুরে সাংস্কৃতিক আয়োজন

শিল্প সাহিত্য সংসদে রবীন্দ্র-নজরুল উৎসব

By Admin Editor
June 19, 2026
1 Views
1 min read
বাংলা সাহিত্য ও সংগীতের দুই উজ্জ্বল নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের শেরেবাংলা সড়কে অবস্থিত সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে এক আলোচনা সভায় বক্তারা রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য, দর্শন এবং বাঙালি সংস্কৃতিতে তাঁদের অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও প্রবীণ আইনজীবী এস এম ওবায়দুর রহমান। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক লায়ন আমিনুল হক।
পরে সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশিত হয়। দলীয় ও একক পরিবেশনায় রবীন্দ্র ও নজরুলের সৃষ্টিকর্ম তুলে ধরা হয়। শিক্ষার্থীদের পরিবেশনার পাশাপাশি সংগঠনের সদস্যরাও কবিতা ও গানে অংশ নেন।
সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পী, আবৃত্তিকার ও সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন সংগীত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। তবলায় সঙ্গত প্রদান করা হয় এবং পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক কাজী জাহিদ।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, বাংলা সাহিত্য ও সংস্কৃতির ধারাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।তথ্য সূত্র : কালেরকন্ঠ
Share this story:

More from Saidpur News

বন্ধ গ্রামীণ কুটির শিল্প মেলা ও লটারি, সৈয়দপুরে শোকরানা দোয়া মাহফিলসৈয়দপুর

বন্ধ গ্রামীণ কুটির শিল্প মেলা ও লটারি, সৈয়দপুরে শোকরানা দোয়া মাহফিল

সৈয়দপুর পাঁচ মাথা মোড়ে লটারি বন্ধের পর কৃতজ্ঞতায় শোকরানা মাহফিল।

Jul 30 1 min read
40
হবিগঞ্জে হামলার প্রতিবাদে সৈয়দপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশসৈয়দপুর

হবিগঞ্জে হামলার প্রতিবাদে সৈয়দপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হবিগঞ্জে হামলা পাঁচ মাথা মোড়ে বিক্ষোভ ও সমাবেশ করেন সৈয়দপুর এনসিপির নেতাকর্মীরা।

Jul 29 1 min read
210
সংস্কারের অপেক্ষায় সৈয়দপুর বাসটার্মিনাল, চরম ভোগান্তিতে যাত্রীরাসৈয়দপুর
Jul 29 2 min read
60