তারিখ লোড হচ্ছে...
BREAKING NEWS
Saidpur News: Providing accurate journalism since 1998.
শহীদ সাজ্জাদকে শ্রদ্ধা জানিয়ে সৈয়দপুরে জুলাই শহিদ দিবস পালন
সৈয়দপুর

শহীদ সাজ্জাদকে শ্রদ্ধা জানিয়ে সৈয়দপুরে জুলাই শহিদ দিবস পালন

সৈয়দপুর হাতিখানায় কবর জিয়ারত

By Admin Editor
July 16, 2026
24 Views
2 min read
নিজস্ব প্রতিবেদক, সৈয়দপুর: নীলফামারীর সৈয়দপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারতের কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে শহরের হাতীখানা কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত করা হয়। এ সময় তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন শহীদ সাজ্জাদ হোসেনের বাবা মো. আলমগীর হোসেন, বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহী আক্তার শাহীন, জামায়াত নেতা ওয়াজেদ আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন, উপজেলা প্রকৌশলী এ এ এম আলী রেজা রাজুসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে গৌরবময় অধ্যায় হয়ে থাকবে। তাঁদের ত্যাগ ও সংগ্রামের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তাঁদের অবদানের ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত হন সৈয়দপুরের সাজ্জাদ হোসেন। তাঁকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৬ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। তিনি সৈয়দপুর পৌরসভার পশ্চিম পাটোয়ারীপাড়া এলাকার বাসিন্দা আলমগীর হোসেন ও সাহিদা বেগম দম্পতির ছেলে। তাঁর কবর সৈয়দপুরের হাতীখানা কবরস্থানে অবস্থিত।
Share this story:

More from Saidpur News

বন্ধ গ্রামীণ কুটির শিল্প মেলা ও লটারি, সৈয়দপুরে শোকরানা দোয়া মাহফিলসৈয়দপুর

বন্ধ গ্রামীণ কুটির শিল্প মেলা ও লটারি, সৈয়দপুরে শোকরানা দোয়া মাহফিল

সৈয়দপুর পাঁচ মাথা মোড়ে লটারি বন্ধের পর কৃতজ্ঞতায় শোকরানা মাহফিল।

Jul 30 1 min read
40
হবিগঞ্জে হামলার প্রতিবাদে সৈয়দপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশসৈয়দপুর

হবিগঞ্জে হামলার প্রতিবাদে সৈয়দপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হবিগঞ্জে হামলা পাঁচ মাথা মোড়ে বিক্ষোভ ও সমাবেশ করেন সৈয়দপুর এনসিপির নেতাকর্মীরা।

Jul 29 1 min read
210
সংস্কারের অপেক্ষায় সৈয়দপুর বাসটার্মিনাল, চরম ভোগান্তিতে যাত্রীরাসৈয়দপুর
Jul 29 2 min read
60
শহীদ সাজ্জাদকে শ্রদ্ধা জানিয়ে সৈয়দপুরে জুলাই শহিদ দিবস পালন | Saidpur News