তারিখ লোড হচ্ছে...
BREAKING NEWS
Saidpur News: Providing accurate journalism since 1998.
শ্রদ্ধা ও গাম্ভীর্যে সৈয়দপুর বিএইউএসটিতে জুলাই শহিদ দিবস পালিত
সৈয়দপুর

শ্রদ্ধা ও গাম্ভীর্যে সৈয়দপুর বিএইউএসটিতে জুলাই শহিদ দিবস পালিত

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি) সৈয়দপুর।

By Admin Editor
July 16, 2026
0 Views
2 min read
সৈয়দপুর প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি)-তে যথাযোগ্য মর্যাদা ও গাম্ভীর্যের সঙ্গে জুলাই শহিদ দিবস-২০২৬ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লে. কর্নেল ড. মো. শামীম রেজা (অব.)। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিত্ব করে বক্তব্য রাখেন ডেপুটি লাইব্রেরিয়ান মো. সাইফুল আলম মিলন এবং শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. জহুরুল ইসলাম।
স্মরণসভায় বক্তারা জুলাই আন্দোলনে জীবন উৎসর্গকারী শহিদদের বীরত্ব, আহতদের ত্যাগ এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, শহিদদের আত্মত্যাগের আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। দেশপ্রেম, মানবিকতা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে সবার উচিত দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখা।
প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল ড. মো. শামীম রেজা (অব.) জুলাই আন্দোলনের শহিদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, জুলাইয়ের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। সেই চেতনা ধারণ করে ঐক্য, শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।
এর আগে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুলাই আন্দোলনের শহিদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা দপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় ও দপ্তরপ্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। পুরো আয়োজন জুড়ে ছিল শ্রদ্ধা, দেশপ্রেম ও জাতীয় চেতনার আবহ।
Share this story:

More from Saidpur News

বন্ধ গ্রামীণ কুটির শিল্প মেলা ও লটারি, সৈয়দপুরে শোকরানা দোয়া মাহফিলসৈয়দপুর

বন্ধ গ্রামীণ কুটির শিল্প মেলা ও লটারি, সৈয়দপুরে শোকরানা দোয়া মাহফিল

সৈয়দপুর পাঁচ মাথা মোড়ে লটারি বন্ধের পর কৃতজ্ঞতায় শোকরানা মাহফিল।

Jul 30 1 min read
40
হবিগঞ্জে হামলার প্রতিবাদে সৈয়দপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশসৈয়দপুর

হবিগঞ্জে হামলার প্রতিবাদে সৈয়দপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হবিগঞ্জে হামলা পাঁচ মাথা মোড়ে বিক্ষোভ ও সমাবেশ করেন সৈয়দপুর এনসিপির নেতাকর্মীরা।

Jul 29 1 min read
210
সংস্কারের অপেক্ষায় সৈয়দপুর বাসটার্মিনাল, চরম ভোগান্তিতে যাত্রীরাসৈয়দপুর
Jul 29 2 min read
60
শ্রদ্ধা ও গাম্ভীর্যে সৈয়দপুর বিএইউএসটিতে জুলাই শহিদ দিবস পালিত | Saidpur News