তারিখ লোড হচ্ছে...
BREAKING NEWS
Saidpur News: Providing accurate journalism since 1998.
সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজে সহকারী শিক্ষক নিয়োগ শুরু, আবেদন করবেন কীভাবে? বিস্তারিত দেখুন
সৈয়দপুর

সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজে সহকারী শিক্ষক নিয়োগ শুরু, আবেদন করবেন কীভাবে? বিস্তারিত দেখুন

ছবি : সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের প্রধান ফটক।

By Admin Editor
July 10, 2026
170 Views
1 min read
নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পদার্থবিজ্ঞান (ইংলিশ ভার্সন) বিভাগে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২২ জুলাই ২০২৬ রাত ১০টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পদে ১ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আবেদনকারীর ব্যাচেলর অব অ্যাডুকেশন (বি.এড.) অথবা মাস্টার্স অব অ্যাডুকেশন (এম.এড.) ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা বাধ্যতামূলক না হলেও অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
নির্বাচিত প্রার্থী গ্রেড-১০ অনুযায়ী ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা বেতন পাবেন। এছাড়া প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী বাড়িভাড়া, উৎসব ভাতা, সরকারি প্রণোদনা, পোশাক ভাতা, পরিবার নিরাপত্তা প্রকল্পের সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদনপত্র অধ্যক্ষ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর বরাবর পাঠাতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম এবং ইংলিশ ভার্সন উল্লেখ করতে হবে।
আবেদন ফি হিসেবে ১,০০০ টাকার এমআইসিআর পে-অর্ডার ট্রাস্ট ব্যাংক লিমিটেড বা সোনালী ব্যাংক লিমিটেড থেকে অধ্যক্ষের অনুকূলে করতে হবে। আবেদনপত্রের সঙ্গে পে-অর্ডারের রশিদ সংযুক্ত করা বাধ্যতামূলক।
নিয়োগ পরীক্ষার অংশ হিসেবে ২৫ জুলাই ২০২৬ সকাল ১০টায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ২৬ জুলাই ডেমোনস্ট্রেশন ক্লাস/ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে এবং ২৭ জুলাই অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা। এ নিয়োগ প্রক্রিয়ায় কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না এবং টিএ/ডিএ প্রদান করা হবে না।
সূত্র: বিডিজবস ডটকম।
Share this story:

More from Saidpur News

বন্ধ গ্রামীণ কুটির শিল্প মেলা ও লটারি, সৈয়দপুরে শোকরানা দোয়া মাহফিলসৈয়দপুর

বন্ধ গ্রামীণ কুটির শিল্প মেলা ও লটারি, সৈয়দপুরে শোকরানা দোয়া মাহফিল

সৈয়দপুর পাঁচ মাথা মোড়ে লটারি বন্ধের পর কৃতজ্ঞতায় শোকরানা মাহফিল।

Jul 30 1 min read
40
হবিগঞ্জে হামলার প্রতিবাদে সৈয়দপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশসৈয়দপুর

হবিগঞ্জে হামলার প্রতিবাদে সৈয়দপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হবিগঞ্জে হামলা পাঁচ মাথা মোড়ে বিক্ষোভ ও সমাবেশ করেন সৈয়দপুর এনসিপির নেতাকর্মীরা।

Jul 29 1 min read
210
সংস্কারের অপেক্ষায় সৈয়দপুর বাসটার্মিনাল, চরম ভোগান্তিতে যাত্রীরাসৈয়দপুর
Jul 29 2 min read
60