
সৈয়দপুরে অসুস্থ চিল উদ্ধার, চিকিৎসা শেষে ফিরবে প্রকৃতির কোলে
শহরের ৮ নং ওয়ার্ডের ফসলের ক্ষেত থেকে উদ্ধার করেন এলাকাবাসী।
By Admin Editor
June 19, 2026
4 Views
1 min read
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় অসুস্থ অবস্থায় একটি চিল পাখি উদ্ধার করা হয়েছে। পাখিটির চিকিৎসা ও পরিচর্যার দায়িত্ব নিয়েছে পাখি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থা’। সুস্থ হয়ে উঠলে পাখিটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।
জানা যায়, গত ১৮ জুন দুপুরে উপজেলার বাঙালীপুর মন্ডলপাড়া এলাকার বাসিন্দা মতিন মন্ডল (২৬) একটি চিলকে অসুস্থ অবস্থায় দেখতে পান। পরে তিনি পাখিটিকে উদ্ধার করে নিজের হেফাজতে রাখেন এবং বিষয়টি সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. আলমগীর হোসেনকে অবহিত করেন।
খবর পেয়ে বিকেলে সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সৈয়দপুর নিউজের অ্যাডমিন আরিফ মন্ডলের কাছ থেকে পাখিটিকে গ্রহণ করেন। এরপর প্রয়োজনীয় চিকিৎসার জন্য চিলটিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পাখিটিকে পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।
এ সময় সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার সদস্য আহসান হাবীব জনি, ফারুক ও রানা উপস্থিত ছিলেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, চিলটির নিয়মিত চিকিৎসা ও পরিচর্যা করা হবে। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে এটিকে পুনরায় প্রকৃতির মুক্ত পরিবেশে অবমুক্ত করা হবে।
স্থানীয়দের মতে, অসুস্থ বন্যপ্রাণী উদ্ধারে এমন উদ্যোগ মানবিকতা ও জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
More from Saidpur News
সৈয়দপুরবন্ধ গ্রামীণ কুটির শিল্প মেলা ও লটারি, সৈয়দপুরে শোকরানা দোয়া মাহফিল
সৈয়দপুর পাঁচ মাথা মোড়ে লটারি বন্ধের পর কৃতজ্ঞতায় শোকরানা মাহফিল।
Jul 30• 1 min read
40
সৈয়দপুরহবিগঞ্জে হামলার প্রতিবাদে সৈয়দপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
হবিগঞ্জে হামলা পাঁচ মাথা মোড়ে বিক্ষোভ ও সমাবেশ করেন সৈয়দপুর এনসিপির নেতাকর্মীরা।
Jul 29• 1 min read
210
সৈয়দপুরসংস্কারের অপেক্ষায় সৈয়দপুর বাসটার্মিনাল, চরম ভোগান্তিতে যাত্রীরা
কাদা-গর্তে নাকাল সৈয়দপুর বাসটার্মিনাল
Jul 29• 2 min read
60
