
সৈয়দপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ -আহত ৮-সড়ক অবরোধ পৌর কর্মীদের বিক্ষোভ
সৈয়দপুরে পৌরসভার উচ্ছেদ অভিযানে আহত ৮
By Admin Editor
June 18, 2026
83 Views
2 min read
রিপোর্ট : মারুফ হোসেন লিয়ন
নীলফামারীর সৈয়দপুরে পৌরসভার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পৌরসভার কর্মচারী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীরা কয়েক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। একই ঘটনায় সৈয়দপুর পৌরসভার সামনে বিক্ষোভ করেন পৌরসভার কর্মচারীরাও।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে সৈয়দপুর শহরের পাঁচমাথা সংলগ্ন সোহেল রানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। অভিযানে নেতৃত্ব দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পৌরসভার উচ্ছেদ অভিযান চলাকালে ব্যবসায়ীদের সঙ্গে পৌরকর্মীদের প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এতে বিউটি সাইকেল স্টোরের চার কর্মচারী আহত হন। আহতরা হলেন মো. মামুন, ওয়াসিম, সাগর ও রাসেল।
অন্যদিকে, সংঘর্ষে পৌরসভার চার কর্মচারীও আহত হয়েছেন বলে দাবি করেছে পৌর কর্তৃপক্ষ। আহতরা হলেন মিঠু, শামীম, মাসুম ও রায়হান। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পৌরসভা কর্মচারীরা ।
ঘটনার পর ক্ষুব্ধ ব্যবসায়ীরা কয়েক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং সৃষ্টি হয় তীব্র যানজট। একই সময়ে পৌরসভার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন পৌরসভার কর্মচারীরা।
"ঘটনার বিষয়ে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। পরে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরিস্থিতি নিয়ে রাতে ব্যবসায়ীদের সঙ্গে পৌর প্রশাসকের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।"
More from Saidpur News
সৈয়দপুরবন্ধ গ্রামীণ কুটির শিল্প মেলা ও লটারি, সৈয়দপুরে শোকরানা দোয়া মাহফিল
সৈয়দপুর পাঁচ মাথা মোড়ে লটারি বন্ধের পর কৃতজ্ঞতায় শোকরানা মাহফিল।
Jul 30• 1 min read
40
সৈয়দপুরহবিগঞ্জে হামলার প্রতিবাদে সৈয়দপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
হবিগঞ্জে হামলা পাঁচ মাথা মোড়ে বিক্ষোভ ও সমাবেশ করেন সৈয়দপুর এনসিপির নেতাকর্মীরা।
Jul 29• 1 min read
210
সৈয়দপুরসংস্কারের অপেক্ষায় সৈয়দপুর বাসটার্মিনাল, চরম ভোগান্তিতে যাত্রীরা
কাদা-গর্তে নাকাল সৈয়দপুর বাসটার্মিনাল
Jul 29• 2 min read
60
