তারিখ লোড হচ্ছে...
BREAKING NEWS
Saidpur News: Providing accurate journalism since 1998.
সৈয়দপুরে খুদে খেলোয়াড়দের হাতে ব্যাট-বল, খেলাধুলায় উৎসাহ উপজেলা প্রশাসনের
সৈয়দপুর

সৈয়দপুরে খুদে খেলোয়াড়দের হাতে ব্যাট-বল, খেলাধুলায় উৎসাহ উপজেলা প্রশাসনের

ব্যাট-বল হাতে নতুন উদ্দীপনায় সৈয়দপুরের খুদে ক্রিকেটাররা

By Admin Editor
July 20, 2026
2 Views
1 min read
শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে নীলফামারীর সৈয়দপুরে কুল্লি মহল্লা বেসিক স্পোর্টিং ক্লাবের খুদে খেলোয়াড়দের মাঝে ক্রিকেট সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে খুদে খেলোয়াড়দের হাতে ক্রিকেট ব্যাট, বল, স্টাম্পসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা।
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক ও সাবেক ভলিবল খেলোয়াড় মোহাম্মদ আশরাফুল হক লিপ্টন, ফার্নিচার ব্যবসায়ী সমবায় মালিক সমিতির সভাপতি মো. ফারুক এমাদি এবং সৈয়দপুর২৪নিউজের অ্যাডমিন এম. আজম কামাল।
ক্রীড়া সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করে খুদে খেলোয়াড়রা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, এমন সহায়তা তাদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়াবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোর ও তরুণরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকে। পাশাপাশি তারা মাদক, কিশোর অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকতে পারে। এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে চলমান থাকলে একটি সুস্থ, মেধাবী ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।
Share this story:

More from Saidpur News

বন্ধ গ্রামীণ কুটির শিল্প মেলা ও লটারি, সৈয়দপুরে শোকরানা দোয়া মাহফিলসৈয়দপুর

বন্ধ গ্রামীণ কুটির শিল্প মেলা ও লটারি, সৈয়দপুরে শোকরানা দোয়া মাহফিল

সৈয়দপুর পাঁচ মাথা মোড়ে লটারি বন্ধের পর কৃতজ্ঞতায় শোকরানা মাহফিল।

Jul 30 1 min read
40
হবিগঞ্জে হামলার প্রতিবাদে সৈয়দপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশসৈয়দপুর

হবিগঞ্জে হামলার প্রতিবাদে সৈয়দপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হবিগঞ্জে হামলা পাঁচ মাথা মোড়ে বিক্ষোভ ও সমাবেশ করেন সৈয়দপুর এনসিপির নেতাকর্মীরা।

Jul 29 1 min read
210
সংস্কারের অপেক্ষায় সৈয়দপুর বাসটার্মিনাল, চরম ভোগান্তিতে যাত্রীরাসৈয়দপুর
Jul 29 2 min read
60
সৈয়দপুরে খুদে খেলোয়াড়দের হাতে ব্যাট-বল, খেলাধুলায় উৎসাহ উপজেলা প্রশাসনের | Saidpur News