তারিখ লোড হচ্ছে...
BREAKING NEWS
Saidpur News: Providing accurate journalism since 1998.
সৈয়দপুরে ছিনতাইকারীর হামলা, টাইলস মিস্ত্রি-শিক্ষার্থী গুরুতর আহত
সৈয়দপুর

সৈয়দপুরে ছিনতাইকারীর হামলা, টাইলস মিস্ত্রি-শিক্ষার্থী গুরুতর আহত

রাতের সৈয়দপুর ওয়াপদা মোড়ে অটোযাত্রীকে অজ্ঞান কে অপহরণ, ছুরিকাঘাতে হাসপাতালে অটোরিকশার যাত্রী

By Admin Editor
July 21, 2026
187 Views
2 min read
নীলফামারীর সৈয়দপুরে অপহরণকারী চক্রের খপ্পরে পড়ে রেজওয়ান উল্লাহ (১৮) নামে এক তরুণ গুরুতর জখম হয়েছেন। চেতনানাশক দিয়ে অজ্ঞান করে অপহরণের পর এক লাখ টাকা মুক্তিপণ দাবি এবং টাকা না দেয়ায় ছুরিকাঘাতের শিকার হয়ে তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে শহরের ওয়াপদা মোড় এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে।
আহত রেজওয়ান উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাসকান্দর গ্রামের রিকশাচালক মোশাররফ হোসেনের ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় অটোরিকশায় ওঠার পর মাস্ক পরা এক যাত্রী রেজওয়ানের নাকের কাছে চেতনানাশক জাতীয় কিছু একটা ধরলে তিনি জ্ঞান হারান। ছিনতাইকারীরা তার মোবাইল ফোন ও নগদ ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়।
পরে তিন অস্ত্রধারী তাকে নির্জন একটি ঘরে আটকে রেখে তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে অপহরণকারীরা তার হাত ও পেটে ধারালো চাকু দিয়ে জখম করে। পরে তিনি কৌশলে এক অপহরণকারীকে ধাক্কা দিয়ে ঘর থেকে পালিয়ে আসেন এবং মহাসড়কের পাশে লুটিয়ে পড়েন।
পরে আব্দুল মজিদ নামে এক রিকশাচালক তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করান।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: নাজমুল হুদা জানান, তরুণের আঘাত গুরুতর হওয়ায় তার শরীরে ২০টি সেলাই দেয়া হয়েছে। পরিস্থিতির অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হতে পারে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। লিখিত অভিযোগ সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি ছিনতাই ও ক্যাসিনো-জুয়ার কোনো বিরোধ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তথ্য সূত্র : নয়া দিগন্ত
Share this story:

More from Saidpur News

বন্ধ গ্রামীণ কুটির শিল্প মেলা ও লটারি, সৈয়দপুরে শোকরানা দোয়া মাহফিলসৈয়দপুর

বন্ধ গ্রামীণ কুটির শিল্প মেলা ও লটারি, সৈয়দপুরে শোকরানা দোয়া মাহফিল

সৈয়দপুর পাঁচ মাথা মোড়ে লটারি বন্ধের পর কৃতজ্ঞতায় শোকরানা মাহফিল।

Jul 30 1 min read
40
হবিগঞ্জে হামলার প্রতিবাদে সৈয়দপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশসৈয়দপুর

হবিগঞ্জে হামলার প্রতিবাদে সৈয়দপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হবিগঞ্জে হামলা পাঁচ মাথা মোড়ে বিক্ষোভ ও সমাবেশ করেন সৈয়দপুর এনসিপির নেতাকর্মীরা।

Jul 29 1 min read
210
সংস্কারের অপেক্ষায় সৈয়দপুর বাসটার্মিনাল, চরম ভোগান্তিতে যাত্রীরাসৈয়দপুর
Jul 29 2 min read
60