তারিখ লোড হচ্ছে...
BREAKING NEWS
Saidpur News: Providing accurate journalism since 1998.
সৈয়দপুরে জামায়াতের দুইদিন ব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত
সৈয়দপুর

সৈয়দপুরে জামায়াতের দুইদিন ব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

সৈয়দপুরে জামাতের দুই দিনব্যাপী শিক্ষা শিবির

By Admin Editor
June 19, 2026
13 Views
1 min read
রিপোর্ট : সাহবাজ উদ্দিন সবুজ - নীলফামারীর সৈয়দপুরে জামায়াতে ইসলামীর দুইদিন ব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর শহর জামায়াত আয়োজিত শিক্ষাশিবিরের সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম।
১৮ ও ১৯ জুন দুইদিন ব্যাপী কর্মী শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন সৈয়দপুর শহর জামায়াতের আমির শরফুদ্দিন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা নায়েবে আমির ড. খায়রুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও সৈয়দপুর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল মুনতাকিম, জেলা অফিস সম্পাদক আব্দুল কাদিম প্রমুখ।
সৈয়দপুর শহর সেক্রেটারি ওয়াজেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির শফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাযহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি আব্দুল মোমেন, রেজওয়ান হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
Share this story:

More from Saidpur News

বন্ধ গ্রামীণ কুটির শিল্প মেলা ও লটারি, সৈয়দপুরে শোকরানা দোয়া মাহফিলসৈয়দপুর

বন্ধ গ্রামীণ কুটির শিল্প মেলা ও লটারি, সৈয়দপুরে শোকরানা দোয়া মাহফিল

সৈয়দপুর পাঁচ মাথা মোড়ে লটারি বন্ধের পর কৃতজ্ঞতায় শোকরানা মাহফিল।

Jul 30 1 min read
40
হবিগঞ্জে হামলার প্রতিবাদে সৈয়দপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশসৈয়দপুর

হবিগঞ্জে হামলার প্রতিবাদে সৈয়দপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হবিগঞ্জে হামলা পাঁচ মাথা মোড়ে বিক্ষোভ ও সমাবেশ করেন সৈয়দপুর এনসিপির নেতাকর্মীরা।

Jul 29 1 min read
210
সংস্কারের অপেক্ষায় সৈয়দপুর বাসটার্মিনাল, চরম ভোগান্তিতে যাত্রীরাসৈয়দপুর
Jul 29 2 min read
60
সৈয়দপুরে জামায়াতের দুইদিন ব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত | Saidpur News