
সৈয়দপুরে দোকান থেকে বেরিয়ে উধাও রাজ, দুশ্চিন্তায় স্বজনরা
নিখোঁজ রাজের সন্ধানে পরিবারের আকুল আবেদন
By Admin Editor
July 5, 2026
101 Views
1 min read
সৈয়দপুর প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর শহরে রাজ (প্রায় ২৫) নামে এক যুবক গত শুক্রবার দুপুর থেকে নিখোঁজ রয়েছেন। পরিবারের দাবি, নিজ দোকান থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ রাজ সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়া এলাকার সিরাজ হোটেলের ব্যবসায়ীর ভাতিজা। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি বলে জানিয়েছেন স্বজনরা। এ ঘটনায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
রাজের সন্ধান পেয়ে থাকলে বা কোথাও দেখে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:সিরাজ হোটেল, পাঁচ মাথা মোড়, সৈয়দপুর।
মোবাইল: ০১৭১২-০০৪৮৭১
পরিবারের পক্ষ থেকে রাজের সন্ধান পেলে অবশ্যই যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।
More from Saidpur News
সৈয়দপুরবন্ধ গ্রামীণ কুটির শিল্প মেলা ও লটারি, সৈয়দপুরে শোকরানা দোয়া মাহফিল
সৈয়দপুর পাঁচ মাথা মোড়ে লটারি বন্ধের পর কৃতজ্ঞতায় শোকরানা মাহফিল।
Jul 30• 1 min read
40
সৈয়দপুরহবিগঞ্জে হামলার প্রতিবাদে সৈয়দপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
হবিগঞ্জে হামলা পাঁচ মাথা মোড়ে বিক্ষোভ ও সমাবেশ করেন সৈয়দপুর এনসিপির নেতাকর্মীরা।
Jul 29• 1 min read
210
সৈয়দপুরসংস্কারের অপেক্ষায় সৈয়দপুর বাসটার্মিনাল, চরম ভোগান্তিতে যাত্রীরা
কাদা-গর্তে নাকাল সৈয়দপুর বাসটার্মিনাল
Jul 29• 2 min read
60
