তারিখ লোড হচ্ছে...
BREAKING NEWS
Saidpur News: Providing accurate journalism since 1998.
সৈয়দপুরে পৌরসভা-ব্যবসায়ী বিরোধের সমাধান, ফুটপাত ব্যবস্থাপনায় সমঝোতা
সৈয়দপুর

সৈয়দপুরে পৌরসভা-ব্যবসায়ী বিরোধের সমাধান, ফুটপাত ব্যবস্থাপনায় সমঝোতা

আলোচনায় মিটল সৈয়দপুরের ফুটপাত সংকট

By Admin Editor
June 19, 2026
178 Views
1 min read
সৈয়দপুর শহরের ফুটপাত দখলমুক্তকরণ অভিযানকে ঘিরে পৌরসভা ও ব্যবসায়ীদের মধ্যে যে মতবিরোধ তৈরি হয়েছিল, তা আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। শহরের যানজট কমানো এবং পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে উভয় পক্ষ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) রাতে সৈয়দপুর পৌরসভার প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক দীর্ঘ বৈঠকে এ সমঝোতা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা। এতে পৌরসভার কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
আলোচনায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে ব্যবসায়ী ও পৌরসভার কর্মীদের মধ্যে সৃষ্ট উত্তেজনা এবং এর পেছনের কারণগুলো তুলে ধরা হয়। পরে উপস্থিত নেতৃবৃন্দ ও সুধীজনদের মধ্যস্থতায় উভয় পক্ষ সমাধানের পথে এগিয়ে আসে।
বৈঠকে সিদ্ধান্ত হয়, শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে পরিচালিত অভিযানে ব্যবসায়ী নেতারা পৌরসভাকে সহযোগিতা করবেন। একই সঙ্গে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের বরাদ্দকৃত জায়গা পরিমাপ করে সীমানা নির্ধারণ করা হবে এবং ব্যবসায়ীরা সেই সীমার মধ্যেই কার্যক্রম পরিচালনা করবেন।
এছাড়া উচ্ছেদ অভিযান নিয়ে যেসব চার পৌর কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের সংশ্লিষ্ট দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ভবিষ্যতে কোনো ধরনের মতবিরোধ দেখা দিলে তা আলোচনার মাধ্যমে সমাধান করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
শহরের যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক আইন মেনে চলা এবং জনসচেতনতা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়েও একমত হন অংশগ্রহণকারীরা।
বৈঠক শেষে উপস্থিত রাজনৈতিক নেতা, ব্যবসায়ী প্রতিনিধি ও সুধীজনরা বিরোধ নিরসনে সন্তোষ প্রকাশ করেন। গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
Share this story:

More from Saidpur News

বন্ধ গ্রামীণ কুটির শিল্প মেলা ও লটারি, সৈয়দপুরে শোকরানা দোয়া মাহফিলসৈয়দপুর

বন্ধ গ্রামীণ কুটির শিল্প মেলা ও লটারি, সৈয়দপুরে শোকরানা দোয়া মাহফিল

সৈয়দপুর পাঁচ মাথা মোড়ে লটারি বন্ধের পর কৃতজ্ঞতায় শোকরানা মাহফিল।

Jul 30 1 min read
40
হবিগঞ্জে হামলার প্রতিবাদে সৈয়দপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশসৈয়দপুর

হবিগঞ্জে হামলার প্রতিবাদে সৈয়দপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হবিগঞ্জে হামলা পাঁচ মাথা মোড়ে বিক্ষোভ ও সমাবেশ করেন সৈয়দপুর এনসিপির নেতাকর্মীরা।

Jul 29 1 min read
210
সংস্কারের অপেক্ষায় সৈয়দপুর বাসটার্মিনাল, চরম ভোগান্তিতে যাত্রীরাসৈয়দপুর
Jul 29 2 min read
60