
সৈয়দপুরে বাস টার্মিনাল এলাকায় অভিযান: ১ হাজার টাপেন্টাডলসহ দুইজন পুলিশের হাতে
টাপেন্টাডল বেচাকেনার সময় হাতেনাতে ধরা দুই মাদক কারবারি
By Admin Editor
July 28, 2026
5 Views
1 min read
নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় এক হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন জুম্মাপাড়া মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— শহরের কয়ানিজপাড়া জসিম বাজার এলাকার বাসিন্দা মেহেদি আসাদ (৩১), তিনি মো. তানভিরুল আফসারের ছেলে এবং উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর মাঝপাড়া এলাকার শরিফুল ইসলাম (২৮), তিনি মো. মোমিনুল হকের ছেলে।
অভিযানে নেতৃত্ব দেওয়া মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মুনিরুজ্জামান মনির জানান, মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করার তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় দুইজনকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে এক হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলাটি থানার ৩৭ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
More from Saidpur News
সৈয়দপুরবন্ধ গ্রামীণ কুটির শিল্প মেলা ও লটারি, সৈয়দপুরে শোকরানা দোয়া মাহফিল
সৈয়দপুর পাঁচ মাথা মোড়ে লটারি বন্ধের পর কৃতজ্ঞতায় শোকরানা মাহফিল।
Jul 30• 1 min read
40
সৈয়দপুরহবিগঞ্জে হামলার প্রতিবাদে সৈয়দপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
হবিগঞ্জে হামলা পাঁচ মাথা মোড়ে বিক্ষোভ ও সমাবেশ করেন সৈয়দপুর এনসিপির নেতাকর্মীরা।
Jul 29• 1 min read
210
সৈয়দপুরসংস্কারের অপেক্ষায় সৈয়দপুর বাসটার্মিনাল, চরম ভোগান্তিতে যাত্রীরা
কাদা-গর্তে নাকাল সৈয়দপুর বাসটার্মিনাল
Jul 29• 2 min read
60
