
সৈয়দপুরে বিনামূল্যে চোখের চিকিৎসা ও চশমা বিতরণ, উপকৃত শত শত মানুষ
রোগীদের ভিড়ে মুখর সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ
By Admin Editor
June 20, 2026
14 Views
2 min read
নীলফামারীর সৈয়দপুরে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেছে আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াত। শনিবার (২০ জুন) সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দিনব্যাপী এ চক্ষু ক্যাম্পে কয়েক শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
আয়োজকদের তথ্যমতে, দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের কারিগরি সহযোগিতা এবং জার্মানভিত্তিক প্রতিষ্ঠান আন্ধেরী হিলফি বনের অর্থায়নে পরিচালিত এ কর্মসূচিতে প্রায় ৬০০ রোগীর চোখ পরীক্ষা করা হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ, চশমা এবং চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।
চক্ষু শিবিরের উদ্বোধন করেন আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি হাজী মো. তাসলিম আশরাফী। এ সময় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও অংশ নেন সৈয়দপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার, সহ-সভাপতি অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, মাওলানা মোহাম্মদ আলী মিসবাহী, পারভেজ আলম গুড্ডু আশরাফী, নাদিম আশরাফী, খালিদ আযম আশরাফী, আসিফ আশরাফী, ইরফান আশরাফী, সৈয়দ আব্দুল্লাহ পাপ্পু বাখশি, তৌসিফ রেজা আশরাফীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ডা. রায়হান কবিরের তত্ত্বাবধানে সাত সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল সারাদিন রোগীদের সেবা প্রদান করেন। ক্যাম্পে চোখের বিভিন্ন সমস্যায় আক্রান্ত মানুষ পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন।
সেবা নিতে আসা কয়েকজন রোগী জানান, আর্থিক সীমাবদ্ধতা ও দূরবর্তী হাসপাতালে যাওয়ার অসুবিধার কারণে অনেকেই নিয়মিত চোখের চিকিৎসা করাতে পারেন না। নিজেদের এলাকায় এমন উদ্যোগ গ্রহণ করায় তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি বলেন, সমাজের দরিদ্র, অসহায় ও প্রবীণ জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও জনসেবামূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
রিপোর্ট তথ্য নওশাদ আনসারি/ প্রকাশনায়/এডমিন/এ/এম/রিফান
More from Saidpur News
সৈয়দপুরবন্ধ গ্রামীণ কুটির শিল্প মেলা ও লটারি, সৈয়দপুরে শোকরানা দোয়া মাহফিল
সৈয়দপুর পাঁচ মাথা মোড়ে লটারি বন্ধের পর কৃতজ্ঞতায় শোকরানা মাহফিল।
Jul 30• 1 min read
40
সৈয়দপুরহবিগঞ্জে হামলার প্রতিবাদে সৈয়দপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
হবিগঞ্জে হামলা পাঁচ মাথা মোড়ে বিক্ষোভ ও সমাবেশ করেন সৈয়দপুর এনসিপির নেতাকর্মীরা।
Jul 29• 1 min read
210
সৈয়দপুরসংস্কারের অপেক্ষায় সৈয়দপুর বাসটার্মিনাল, চরম ভোগান্তিতে যাত্রীরা
কাদা-গর্তে নাকাল সৈয়দপুর বাসটার্মিনাল
Jul 29• 2 min read
60
