তারিখ লোড হচ্ছে...
BREAKING NEWS
Saidpur News: Providing accurate journalism since 1998.
সৈয়দপুরে ভিসা–লটারির ফাঁদে প্রতারণা, ডিবির অভিযানে চক্রের দুই সদস্য আটক
সৈয়দপুর

সৈয়দপুরে ভিসা–লটারির ফাঁদে প্রতারণা, ডিবির অভিযানে চক্রের দুই সদস্য আটক

ডিবির অভিযানে দুইজন গ্রেপ্তার

By Admin Editor
June 19, 2026
841 Views
1 min read
নীলফামারীর সৈয়দপুরে ভিসা প্রক্রিয়া ও থাই লটারিতে লাভের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে একটি চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গত বুধবার (১৭ জুন) জেলা পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনের নির্দেশে ডিবির একটি বিশেষ দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানটি হয় সৈয়দপুর থানার চিনির মসজিদ এলাকার ইসলামবাগ মহল্লায়। সেখান থেকেই মো. হোসেন রকি (২৫) ও মো. সাহেব হোসেন (২৩) নামের দুইজনকে আটক করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, তাদের হেফাজত থেকে চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি কম্পিউটারের হার্ডড্রাইভ জব্দ করা হয়েছে। পরবর্তীতে এসব ডিভাইস পরীক্ষা করে প্রতারণার কাজে ব্যবহৃত একাধিক ডিজিটাল প্রমাণ পাওয়া যায়।
তদন্তে দেখা যায়, চক্রটি ভুয়া কাগজপত্র তৈরি করে এবং বিদেশি নম্বর ব্যবহার করে খোলা হোয়াটসঅ্যাপ, ইমো, ইমো বেটা ও ইমো এইচডি অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করত। পাশাপাশি অনলাইন জুয়া ও ক্যাসিনো-সংশ্লিষ্ট অ্যাপস ব্যবহারেরও তথ্য মিলেছে।
ডিবি জানায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে অনলাইনে দেশ-বিদেশের মানুষকে টার্গেট করে অর্থ আত্মসাৎ করে আসছিল।
এ ঘটনায় সৈয়দপুর থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পর আটক দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, সাইবার অপরাধ ও অনলাইন প্রতারণার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
Share this story:

More from Saidpur News

বন্ধ গ্রামীণ কুটির শিল্প মেলা ও লটারি, সৈয়দপুরে শোকরানা দোয়া মাহফিলসৈয়দপুর

বন্ধ গ্রামীণ কুটির শিল্প মেলা ও লটারি, সৈয়দপুরে শোকরানা দোয়া মাহফিল

সৈয়দপুর পাঁচ মাথা মোড়ে লটারি বন্ধের পর কৃতজ্ঞতায় শোকরানা মাহফিল।

Jul 30 1 min read
40
হবিগঞ্জে হামলার প্রতিবাদে সৈয়দপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশসৈয়দপুর

হবিগঞ্জে হামলার প্রতিবাদে সৈয়দপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হবিগঞ্জে হামলা পাঁচ মাথা মোড়ে বিক্ষোভ ও সমাবেশ করেন সৈয়দপুর এনসিপির নেতাকর্মীরা।

Jul 29 1 min read
210
সংস্কারের অপেক্ষায় সৈয়দপুর বাসটার্মিনাল, চরম ভোগান্তিতে যাত্রীরাসৈয়দপুর
Jul 29 2 min read
60