তারিখ লোড হচ্ছে...
BREAKING NEWS
Saidpur News: Providing accurate journalism since 1998.
সৈয়দপুরে রেললাইনের পাশে অজ্ঞাত ৬৫ বছর বয়সী বৃদ্ধের মর/দেহ উদ্ধার
সৈয়দপুর

সৈয়দপুরে রেললাইনের পাশে অজ্ঞাত ৬৫ বছর বয়সী বৃদ্ধের মর/দেহ উদ্ধার

আজ ২৩ জুন দুপুরে উপজেলার ওয়াপদা নতুনহাট নেহালপাড়া এলাকার রেললাইন সংলগ্ন স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

By Admin Editor
June 23, 2026
28 Views
1 min read
নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার ওয়াপদা নতুনহাট নেহালপাড়া এলাকার রেললাইন সংলগ্ন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা বৃদ্ধের মাথায় রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কোন ট্রেনের ধাক্কায় বা কখন ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরনে ছিল সবুজ-খয়েরি রঙের চেক লুঙ্গি ও সুরমা রঙের শর্ট পাঞ্জাবি। ঘটনাস্থল থেকে একটি কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগে কয়েকটি জামা-লুঙ্গি, কিছু খুচরা টাকা ও একটি চাদর পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, নিহত বৃদ্ধের বয়স আনুমানিক ৬৫ বছর। সকালে স্থানীয় এক ব্যক্তি রেললাইনের পাশে তাকে পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে জানান। পরে ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানানো হলে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পিবিআই ও সিআইডির সহযোগিতায় বিভিন্ন মাধ্যমে ছবি পাঠিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Share this story:

More from Saidpur News

বন্ধ গ্রামীণ কুটির শিল্প মেলা ও লটারি, সৈয়দপুরে শোকরানা দোয়া মাহফিলসৈয়দপুর

বন্ধ গ্রামীণ কুটির শিল্প মেলা ও লটারি, সৈয়দপুরে শোকরানা দোয়া মাহফিল

সৈয়দপুর পাঁচ মাথা মোড়ে লটারি বন্ধের পর কৃতজ্ঞতায় শোকরানা মাহফিল।

Jul 30 1 min read
40
হবিগঞ্জে হামলার প্রতিবাদে সৈয়দপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশসৈয়দপুর

হবিগঞ্জে হামলার প্রতিবাদে সৈয়দপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হবিগঞ্জে হামলা পাঁচ মাথা মোড়ে বিক্ষোভ ও সমাবেশ করেন সৈয়দপুর এনসিপির নেতাকর্মীরা।

Jul 29 1 min read
210
সংস্কারের অপেক্ষায় সৈয়দপুর বাসটার্মিনাল, চরম ভোগান্তিতে যাত্রীরাসৈয়দপুর
Jul 29 2 min read
60
সৈয়দপুরে রেললাইনের পাশে অজ্ঞাত ৬৫ বছর বয়সী বৃদ্ধের মর/দেহ উদ্ধার | Saidpur News