
সৈয়দপুরে ২০ মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর হাতে সাইকেল
বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে সৈয়দপুরে শিক্ষার্থীদের সাইকেল বিতরণ
By Admin Editor
July 21, 2026
10 Views
1 min read
নীলফামারীর সৈয়দপুরে শিক্ষার প্রসার ও বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে উপজেলা বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০ জন মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মধ্যে সাইকেল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে সাইকেল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম। সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর শফিকুল ইসলাম এবং শহর আমীর শরফুদ্দিন খান।
প্রধান অতিথির বক্তব্যে এমপি হাফেজ আব্দুল মুনতাকিম বলেন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং শিক্ষা গ্রহণকে আরও সহজ করতে সরকার বিভিন্ন সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। সাইকেল পাওয়ার ফলে বিশেষ করে দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে সময় ও কষ্ট কমবে। এতে তারা নিয়মিত পাঠদানে অংশ নিতে আরও উৎসাহিত হবে। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু বলেন, উপজেলা বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষা, ক্রীড়া ও জনকল্যাণমূলক নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থীকে সাইকেল দেওয়া হয়েছে। এর আগে খেলাধুলার মানোন্নয়নে ক্রীড়া সামগ্রীও বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি জানান।
পরে অতিথিরা নির্বাচিত শিক্ষার্থীদের হাতে সাইকেল তুলে দেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
More from Saidpur News
সৈয়দপুরবন্ধ গ্রামীণ কুটির শিল্প মেলা ও লটারি, সৈয়দপুরে শোকরানা দোয়া মাহফিল
সৈয়দপুর পাঁচ মাথা মোড়ে লটারি বন্ধের পর কৃতজ্ঞতায় শোকরানা মাহফিল।
Jul 30• 1 min read
40
সৈয়দপুরহবিগঞ্জে হামলার প্রতিবাদে সৈয়দপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
হবিগঞ্জে হামলা পাঁচ মাথা মোড়ে বিক্ষোভ ও সমাবেশ করেন সৈয়দপুর এনসিপির নেতাকর্মীরা।
Jul 29• 1 min read
210
সৈয়দপুরসংস্কারের অপেক্ষায় সৈয়দপুর বাসটার্মিনাল, চরম ভোগান্তিতে যাত্রীরা
কাদা-গর্তে নাকাল সৈয়দপুর বাসটার্মিনাল
Jul 29• 2 min read
60
