তারিখ লোড হচ্ছে...
BREAKING NEWS
Saidpur News: Providing accurate journalism since 1998.
সৈয়দপুরের পার্শ্ববর্তী রাবেয়া মোড়ে শ্রমিকদের সঙ্গে বাসযাত্রীর সংঘর্ষ: শিশুসহ ৮ যাত্রী হাসপাতালে
সৈয়দপুর

সৈয়দপুরের পার্শ্ববর্তী রাবেয়া মোড়ে শ্রমিকদের সঙ্গে বাসযাত্রীর সংঘর্ষ: শিশুসহ ৮ যাত্রী হাসপাতালে

ছবি : সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল।

By Admin Editor
July 11, 2026
47 Views
2 min read
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রাবেয়া মোড়ে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে বাসযাত্রী ও স্থানীয় শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশুসহ আটজনকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, দিনাজপুর সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের রানীগঞ্জ এলাকার বাসিন্দা আসলাম আলী পরিবারের আট সদস্যকে নিয়ে গেটলক পরিবহনের একটি বাসে করে সৈয়দপুর শহরের আদানি মোড়ে আত্মীয়ের বাড়িতে আসছিলেন। পথে রাবেয়া মোড়ের অদূরে তাদের বাসটির সঙ্গে লিটন স্পেশাল পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে আসলাম আলীর নানী-শাশুড়ি মঞ্জিলা বেগম (৬৫) আহত হন।
আহত যাত্রীদের অভিযোগ, দুর্ঘটনার পর আহত নারীকে দ্রুত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার জন্য লিটন স্পেশাল বাসের চালককে অনুরোধ করা হয়। কিন্তু চালক হাসপাতালে না গিয়ে রাবেয়া মোড়ে বাস থামিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় যাত্রীরা তাকে আটকে দিলে স্থানীয় কয়েকজন শ্রমিকের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে শিশুসহ আটজনকে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করে। পরে স্থানীয়রা পরিস্থিতি শান্ত করেন।
আহত যাত্রী আসলাম আলী বলেন, দুর্ঘটনা ও পরবর্তী হামলার ঘটনায় পার্বতীপুর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।
Share this story:

More from Saidpur News

বন্ধ গ্রামীণ কুটির শিল্প মেলা ও লটারি, সৈয়দপুরে শোকরানা দোয়া মাহফিলসৈয়দপুর

বন্ধ গ্রামীণ কুটির শিল্প মেলা ও লটারি, সৈয়দপুরে শোকরানা দোয়া মাহফিল

সৈয়দপুর পাঁচ মাথা মোড়ে লটারি বন্ধের পর কৃতজ্ঞতায় শোকরানা মাহফিল।

Jul 30 1 min read
40
হবিগঞ্জে হামলার প্রতিবাদে সৈয়দপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশসৈয়দপুর

হবিগঞ্জে হামলার প্রতিবাদে সৈয়দপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হবিগঞ্জে হামলা পাঁচ মাথা মোড়ে বিক্ষোভ ও সমাবেশ করেন সৈয়দপুর এনসিপির নেতাকর্মীরা।

Jul 29 1 min read
210
সংস্কারের অপেক্ষায় সৈয়দপুর বাসটার্মিনাল, চরম ভোগান্তিতে যাত্রীরাসৈয়দপুর
Jul 29 2 min read
60