তারিখ লোড হচ্ছে...
BREAKING NEWS
Saidpur News: Providing accurate journalism since 1998.
সৈয়দপুরের শতবর্ষী ৩৩ টি গাছ কাটার নিলাম স্থগিত।
সৈয়দপুর

সৈয়দপুরের শতবর্ষী ৩৩ টি গাছ কাটার নিলাম স্থগিত।

রেলের শতবর্ষী গাছ কাটার উদ্যোগে আপাত বিরতি

By Admin Editor
July 17, 2026
114 Views
1 min read
নীলফামারীর সৈয়দপুর শহরে রেলওয়ের উদ্যোগে শতবর্ষী ৩৩টি গাছ অপসারণের লক্ষ্যে নির্ধারিত নিলাম কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বাংলাদেশ রেলওয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট কারণ জানায়নি। কর্তৃপক্ষের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে শুধু "অনিবার্য কারণবশত" নিলাম স্থগিতের কথা উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের সৈয়দপুরের সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী (ইনচার্জ) মো. তহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ জুলাই প্রকাশিত নিলাম বিজ্ঞপ্তির আওতায় ১২ ও ১৪ জুলাই গাছ বিক্রির যে নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। নতুন তারিখ পরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
নিলাম স্থগিতের বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে দপ্তর, সৈয়দপুর উপজেলা প্রশাসন, পৌরসভা, স্টেশনমাস্টার, প্রেসক্লাবসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের অবহিত করা হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, ব্রিটিশ আমলে সৈয়দপুর রেলওয়ে কারখানা ও আবাসিক এলাকা গড়ে ওঠার সময় শহরের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় বিপুলসংখ্যক গাছ লাগানো হয়েছিল। সেই সময় নির্মিত পরিকল্পিত সড়ক, ড্রেনেজ ও আবাসন ব্যবস্থার সঙ্গে এসব বৃক্ষও শহরের ঐতিহ্যের অংশ হয়ে ওঠে।
রেলওয়ের দাবি, পুরোনো এসব গাছের একটি অংশ বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বন বিভাগের অনুমোদন নিয়ে ৩৩টি গাছ অপসারণের উদ্যোগ নেওয়া হলেও বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই গাছগুলো কেটে ফেলার পরিবর্তে বিশেষজ্ঞদের মতামত নিয়ে সংরক্ষণের উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।
Share this story:

More from Saidpur News

বন্ধ গ্রামীণ কুটির শিল্প মেলা ও লটারি, সৈয়দপুরে শোকরানা দোয়া মাহফিলসৈয়দপুর

বন্ধ গ্রামীণ কুটির শিল্প মেলা ও লটারি, সৈয়দপুরে শোকরানা দোয়া মাহফিল

সৈয়দপুর পাঁচ মাথা মোড়ে লটারি বন্ধের পর কৃতজ্ঞতায় শোকরানা মাহফিল।

Jul 30 1 min read
40
হবিগঞ্জে হামলার প্রতিবাদে সৈয়দপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশসৈয়দপুর

হবিগঞ্জে হামলার প্রতিবাদে সৈয়দপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হবিগঞ্জে হামলা পাঁচ মাথা মোড়ে বিক্ষোভ ও সমাবেশ করেন সৈয়দপুর এনসিপির নেতাকর্মীরা।

Jul 29 1 min read
210
সংস্কারের অপেক্ষায় সৈয়দপুর বাসটার্মিনাল, চরম ভোগান্তিতে যাত্রীরাসৈয়দপুর
Jul 29 2 min read
60