
স্থগিত হওয়ার শঙ্কা রয়েছে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ।
বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিকে এসে নতুন করে আলোচনায় উঠে এসেছে আবহাওয়া। ফিলাডেলফিয়ায় বজ্রঝড়ের কারণে ফ্রান্স ও ইরাকের ম্যাচ প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর এবার একই ধরনের শঙ্কা দেখা দিয়েছে ব্রাজিল ও স্কটল্যান্ডের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে।
By Admin Editor
June 24, 2026
25 Views
1 min read
বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় মায়ামি স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ও স্কটল্যান্ডের। তবে বৈরী আবহাওয়া এবং বজ্রঝড়ের পূর্বাভাস ম্যাচটির নির্ধারিত সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। পরিস্থিতি খারাপ হলে ম্যাচ শুরু বিলম্বিত হতে পারে, এমনকি চলমান অবস্থায় সাময়িকভাবে স্থগিতও করা হতে পারে।
যুক্তরাষ্ট্রে জুন ও জুলাই মাসকে সাধারণত আকস্মিক বন্যা ও বজ্রঝড়ের মৌসুম হিসেবে ধরা হয়। যদিও বিশ্বকাপের প্রথম সপ্তাহ বড় কোনো আবহাওয়াজনিত সমস্যা ছাড়াই কেটেছে, দ্বিতীয় সপ্তাহে এসে প্রকৃতির বৈরী রূপ আয়োজকদের নতুন করে ভাবনায় ফেলেছে।
গত সোমবার ফিলাডেলফিয়া স্টেডিয়ামের আশপাশে তীব্র বজ্রপাতের কারণে গ্রুপ ‘আই’-এর ফ্রান্স ও ইরাকের ম্যাচ প্রথমার্ধের পর প্রায় দুই ঘণ্টা বন্ধ রাখতে হয়েছিল। দীর্ঘ অপেক্ষার পর খেলা পুনরায় শুরু হলে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। একই সময়ে নিউ জার্সিতে নরওয়ে ও সেনেগালের ম্যাচ ভারী বৃষ্টির মধ্যেও সম্পন্ন হয়েছিল, যদিও সেখানেও আবহাওয়া ছিল বেশ প্রতিকূল। ঢাকা পোষ্টের সৌজন্যে
More from Saidpur News
খেলাফাইনাল: বড় পর্দায় খেলা দেখাবে সৈয়দপুর পৌরসভা
বিশ্ব কাপ ফাইনালে সৈয়দপুরে উন্মুক্ত বড় পর্দার আয়োজন।
Jul 19• 1 min read
1000
খেলাজাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল
রুদ্ধশ্বাস জয়ে জাপানের হৃদয় ভেঙে শেষ ষোলতে ব্রাজিল
Jun 29• 1 min read
40
খেলাভিনি জাদুতে নকআউটে গ্রুপ চ্যাম্পিয়ন হলো ব্রাজিল
স্কটল্যান্ডের জালে ভিনির জাদু, গ্রুপ চ্যাম্পিয়ন সেলেসাওরা রানার্স আপ মরোক্ক
Jun 25• 2 min read
60
