তারিখ লোড হচ্ছে...
BREAKING NEWS
Saidpur News: Providing accurate journalism since 1998.
হাইতির বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ব্রাজিল
খেলা

হাইতির বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ব্রাজিল

আত্মবিশ্বাস ফেরানোর ম্যাচে হাইতির চ্যালেঞ্জ ব্রাজিলের সামনে

By Admin Editor
June 19, 2026
15 Views
2 min read
বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলকে ঘিরে প্রত্যাশার পারদ সবসময়ই থাকে তুঙ্গে। তবে এবারের আসরে সেলেসাওদের যাত্রা শুরু হয়েছে হতাশা দিয়ে। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে কাঙ্ক্ষিত ফল ও পারফরম্যান্স না পাওয়ায় সমালোচনার মুখে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই হতাশা পেছনে ফেলে এবার হাইতির বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল।
বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৬টায় ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। কাগজে-কলমে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হাইতির বিপক্ষে জয়ই এখন ব্রাজিলের একমাত্র লক্ষ্য। তবে শুধু তিন পয়েন্ট নয়, নিজেদের ছন্দে ফেরার চ্যালেঞ্জও রয়েছে তাদের সামনে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দলের পরিকল্পনা নিয়ে কথা বলেন অভিজ্ঞ ডিফেন্ডার গাব্রিয়েল মাগালাইস। আর্সেনালের এই সেন্টার-ব্যাক জানান, রক্ষণে দৃঢ়তা বজায় রাখাই হবে তাদের অন্যতম প্রধান লক্ষ্য।
গাব্রিয়েল বলেন, “আমরা চাই প্রতিপক্ষকে গোলের সুযোগ না দিতে। গোল না খেলে জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যায়। এজন্য পুরো দলকে একসঙ্গে কাজ করতে হবে। রক্ষণে শৃঙ্খলা ধরে রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”
মরক্কোর বিপক্ষে ম্যাচে ব্রাজিলের রক্ষণভাগে বেশ কিছু দুর্বলতা চোখে পড়ে। সেই ভুলগুলোর পুনরাবৃত্তি এড়াতে হাইতির বিপক্ষে আরও সংগঠিত ফুটবল খেলতে চায় দলটি। গাব্রিয়েলের ভাষায়, “আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামব। বিশ্বাস করি, রক্ষণে ভালো খেলতে পারলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারব।”
প্রথম ম্যাচে পিছিয়ে পড়ার পর ভিনিসিউস জুনিয়রের ব্যক্তিগত নৈপুণ্যে সমতায় ফিরেছিল ব্রাজিল। কিন্তু পুরো ম্যাচে বলের নিয়ন্ত্রণ, আক্রমণের ধার কিংবা সামগ্রিক ছন্দ—কোনো ক্ষেত্রেই নিজেদের সেরাটা দেখাতে পারেনি দলটি।
এ প্রসঙ্গে গাব্রিয়েল স্বীকার করেন, মরক্কোর বিপক্ষে ব্রাজিল নিজেদের মান অনুযায়ী খেলতে পারেনি। তিনি বলেন, “আমরা জানি প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারিনি। ব্রাজিল সবসময় বলের নিয়ন্ত্রণ রাখতে চায় এবং আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করে। কিন্তু সেদিন আমরা তা করতে পারিনি।”
তবে প্রথম ম্যাচের হতাশা ভুলে সামনে এগিয়ে যেতে চান এই ডিফেন্ডার। তার মতে, সেই ম্যাচ থেকে প্রয়োজনীয় শিক্ষা নিয়েছে দল। “ওই অধ্যায় এখন শেষ। আমরা ভুলগুলো বিশ্লেষণ করেছি এবং সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করেছি। সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ অপেক্ষা করছে, যেখানে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামব,” বলেন তিনি।
গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তাই হাইতির বিপক্ষে লড়াইটি ব্রাজিলের জন্য কেবল জয় পাওয়ার সুযোগ নয়, বরং আত্মবিশ্বাস ফিরে পাওয়া এবং সমালোচকদের জবাব দেওয়ারও একটি বড় মঞ্চ।
Share this story:

More from Saidpur News

ফাইনাল: বড় পর্দায় খেলা দেখাবে সৈয়দপুর পৌরসভাখেলা

ফাইনাল: বড় পর্দায় খেলা দেখাবে সৈয়দপুর পৌরসভা

বিশ্ব কাপ ফাইনালে সৈয়দপুরে উন্মুক্ত বড় পর্দার আয়োজন।

Jul 19 1 min read
1000
জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিলখেলা

জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

রুদ্ধশ্বাস জয়ে জাপানের হৃদয় ভেঙে শেষ ষোলতে ব্রাজিল

Jun 29 1 min read
40
ভিনি জাদুতে নকআউটে গ্রুপ চ্যাম্পিয়ন হলো ব্রাজিলখেলা

ভিনি জাদুতে নকআউটে গ্রুপ চ্যাম্পিয়ন হলো ব্রাজিল

স্কটল্যান্ডের জালে ভিনির জাদু, গ্রুপ চ্যাম্পিয়ন সেলেসাওরা রানার্স আপ মরোক্ক

Jun 25 2 min read
60
হাইতির বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ব্রাজিল | Saidpur News