
আগষ্ট মাসে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম আগের মতোই
আগস্ট মাসের জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা, থাকছে আগের হারই
By Admin Editor
July 30, 2026
167 Views
1 min read
আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
নিজস্ব প্রতিবেদক: আগামী আগস্ট মাসেও ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়ানো বা কমানো হচ্ছে না। চলতি জুলাই মাসে যে মূল্য কার্যকর ছিল, ১ আগস্ট থেকে সেটিই বহাল থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকায় বিক্রি হবে। নতুন মাসেও এসব মূল্য অপরিবর্তিত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পর আগস্ট মাসের জন্য বিদ্যমান মূল্যহার বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগামী ১ আগস্ট থেকে বর্তমানে কার্যকর দামই প্রযোজ্য হবে।
এর আগে গত ৩১ মে সর্বশেষ জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়। এরপর জুন ও জুলাই মাসেও দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। ধারাবাহিকভাবে তৃতীয় মাসের মতো একই মূল্য বজায় থাকছে।
সরকার গত বছরের মার্চ থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করছে। সেই অনুযায়ী প্রতি মাসে মূল্য পর্যালোচনা করে নতুন হার ঘোষণা করা হয়। একইভাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আন্তর্জাতিক বাজার বিবেচনায় প্রতি মাসে এলপিজির দামও নির্ধারণ করে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে বছরে প্রায় ৭২ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এর মধ্যে প্রায় তিন-চতুর্থাংশই ডিজেল, যা কৃষি সেচ, পরিবহন ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। অবশিষ্ট অংশের চাহিদা পূরণ করা হয় পেট্রোল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল ও ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি দিয়ে।
More from Saidpur News
জাতীয়আগষ্ট মাসে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম আগের মতোই
আগস্ট মাসের জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা, থাকছে আগের হারই
Jul 30• 1 min read
1670
জাতীয়হবিগঞ্জে হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির
হবিগঞ্জে হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
Jul 28• 1 min read
290
জাতীয়ট্যাংকি ফুল করতে ভিড়, ফেসবুকের গুজবে পাম্পে হুমড়ি খেয়ে পড়লেন চালকরা
রাজশাহীতে তেল সংকটের গুজব, অতিরিক্ত জ্বালানি কিনতে পাম্পে ভিড়
Jul 22• 1 min read
1140
