
ট্যাংকি ফুল করতে ভিড়, ফেসবুকের গুজবে পাম্পে হুমড়ি খেয়ে পড়লেন চালকরা
রাজশাহীতে তেল সংকটের গুজব, অতিরিক্ত জ্বালানি কিনতে পাম্পে ভিড়
By Admin Editor
July 22, 2026
115 Views
1 min read
রাজশাহীতে জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ায় নগরী ও জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। তবে পাম্প মালিক সমিতি ও জেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক।
মঙ্গলবার সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তেল সংকটের গুজব ছড়িয়ে পড়লে অনেকেই আগাম ট্যাংকি ভর্তি করতে পাম্পে ছুটে যান। এতে নগরীর নওদাপাড়া, শালবাগানসহ বিভিন্ন ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড় সৃষ্টি হয়। অতিরিক্ত চাপের কারণে কয়েকটি পাম্পে সাময়িকভাবে পেট্রোল ও অকটেন শেষ হলেও সেটি সরবরাহ সংকট নয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
রাজশাহী পেট্রল পাম্প মালিক সমিতির সভাপতি মমিমুল হক বলেন, জ্বালানি তেলের কোনো সংকট নেই। গুজবের কারণে অপ্রয়োজনীয় ভিড় সৃষ্টি হয়েছে।
এদিকে জেলা প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জনগণকে গুজবে কান না দিয়ে প্রয়োজন অনুযায়ী জ্বালানি সংগ্রহের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টি, মজুতদারি বা অযৌক্তিক মূল্যবৃদ্ধির চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়ারও সতর্কতা দেওয়া হয়েছে।
More from Saidpur News
জাতীয়আগষ্ট মাসে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম আগের মতোই
আগস্ট মাসের জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা, থাকছে আগের হারই
Jul 30• 1 min read
2320
জাতীয়হবিগঞ্জে হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির
হবিগঞ্জে হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
Jul 28• 1 min read
290
জাতীয়ট্যাংকি ফুল করতে ভিড়, ফেসবুকের গুজবে পাম্পে হুমড়ি খেয়ে পড়লেন চালকরা
রাজশাহীতে তেল সংকটের গুজব, অতিরিক্ত জ্বালানি কিনতে পাম্পে ভিড়
Jul 22• 1 min read
1150
