তারিখ লোড হচ্ছে...
BREAKING NEWS
Saidpur News: Providing accurate journalism since 1998.
দেশে জুড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
জাতীয়

দেশে জুড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

সারা দেশে আজ রবিবার সকাল ১০ টা থেকে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন-২০২৬।

By Admin Editor
June 28, 2026
62 Views
1 min read
সারা দেশে আজ রবিবার থেকে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন-২০২৬। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে পরিচালিত এ কর্মসূচিতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৪০ লাখ ৩৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং ইউনিসেফের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সারা দেশে প্রায় এক লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্র এবং প্রায় ৫০০ অস্থায়ী কেন্দ্র, যেমন বাস টার্মিনাল, রেলস্টেশন ও ফেরিঘাটে ক্যাপসুল বিতরণ করা হবে। প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা এই কাজে নিয়োজিত থাকবেন। নির্ধারিত দিনে কোনো শিশু ক্যাপসুল গ্রহণ করতে না পারলে পরদিন সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তা গ্রহণ করা যাবে।
এ ছাড়া ১২ জেলার ৫৮টি দুর্গম উপজেলার জন্য আরো চার দিন বিশেষ কার্যক্রম চলবে।
স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছে।
Share this story:

More from Saidpur News

আগষ্ট মাসে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম আগের মতোইজাতীয়

আগষ্ট মাসে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম আগের মতোই

আগস্ট মাসের জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা, থাকছে আগের হারই

Jul 30 1 min read
1670
হবিগঞ্জে হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপিরজাতীয়

হবিগঞ্জে হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

Jul 28 1 min read
290
ট্যাংকি ফুল করতে ভিড়, ফেসবুকের গুজবে পাম্পে হুমড়ি খেয়ে পড়লেন চালকরাজাতীয়

ট্যাংকি ফুল করতে ভিড়, ফেসবুকের গুজবে পাম্পে হুমড়ি খেয়ে পড়লেন চালকরা

রাজশাহীতে তেল সংকটের গুজব, অতিরিক্ত জ্বালানি কিনতে পাম্পে ভিড়

Jul 22 1 min read
1140
দেশে জুড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল | Saidpur News