তারিখ লোড হচ্ছে...
BREAKING NEWS
Saidpur News: Providing accurate journalism since 1998.
দেশের ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়া এবং বজ্রবৃষ্টির আভাস
জাতীয়

দেশের ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়া এবং বজ্রবৃষ্টির আভাস

৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আভাস

By Admin Editor
June 29, 2026
33 Views
2 min read
দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে আজ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
একই সঙ্গে দেশের বিভিন্ন বিভাগে বজ্রসহ বৃষ্টির এবং কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণেরও আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২৯ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক পূর্বাবাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে গতকাল রাতে প্রকাশিত সারাদেশের ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এদিকে ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ ছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
Share this story:

More from Saidpur News

আগষ্ট মাসে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম আগের মতোইজাতীয়

আগষ্ট মাসে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম আগের মতোই

আগস্ট মাসের জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা, থাকছে আগের হারই

Jul 30 1 min read
1670
হবিগঞ্জে হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপিরজাতীয়

হবিগঞ্জে হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

Jul 28 1 min read
290
ট্যাংকি ফুল করতে ভিড়, ফেসবুকের গুজবে পাম্পে হুমড়ি খেয়ে পড়লেন চালকরাজাতীয়

ট্যাংকি ফুল করতে ভিড়, ফেসবুকের গুজবে পাম্পে হুমড়ি খেয়ে পড়লেন চালকরা

রাজশাহীতে তেল সংকটের গুজব, অতিরিক্ত জ্বালানি কিনতে পাম্পে ভিড়

Jul 22 1 min read
1140
দেশের ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়া এবং বজ্রবৃষ্টির আভাস | Saidpur News