
নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি বন্যার শঙ্কা
তিস্তা ব্যারেজের নিচু এলাকা এলাকায় আগামী ৩ দিনের মধ্যে বন্যার আশঙ্কা
By Admin Editor
June 20, 2026
21 Views
1 min read
উজানের পাহাড়ি ঢলে নীলফামারীর ওপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর পানি বেড়েছে। শনিবার সকাল ৯টার দিকে লালমনিরহাটের দোয়ানী পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে তিস্তার তীরবর্তী এলাকায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় দোয়ানী পয়েন্টে তিস্তার পানি ছিল ৫১ দশমিক ৯৫ সেন্টিমিটার। আজ সকাল ৬টায় তা ১৫ সেন্টিমিটার বেড়ে ৫২ দশমিক ১০ সেন্টিমিটারে পৌঁছায়। তবে সকাল ৯টায় পানি ৮ সেন্টিমিটার কমে ৫২ দশমিক শূন্য ২ সেন্টিমিটারে নেমে আসে। এ পয়েন্টে নদীর বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার।
ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হচ্ছে। তবে এখনো চরাঞ্চলের বাড়িঘরে পানি প্রবেশ করেনি। পরিস্থিতি অব্যাহত থাকলে যেকোনো সময় বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তবে পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেছেন, উজানের ঢলে পানি বাড়লেও বর্তমানে তা কমতে শুরু করেছে। তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাটই খোলা রাখা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
More from Saidpur News
নীলফামারী সৈয়দপুর - নীলফামারী মহাসড়ক পার হতে গিয়ে প্রাণ হারালেন তিন সন্তানের জননী
সৈয়দপুর -নীলফামারী মহাসড়কে সড়ক দূর্বিঘটনা বিদ্যুৎ বিল পরিশোধ শেষে বাড়ি ফেরা হলো না মাজেদা বেগমের
Jul 29• 1 min read
2390
নীলফামারী নীলফামারীতে নাসির উদ্দীন পাটোয়ারী–সারজিস আলমের পথসভা, তিস্তার ন্যায্য হিস্যার দাবি
নীলফামারীর জলঢাকায় এনসিপির সমাবেশে নাসির পাটোয়ারী, সারজিস আলমের কণ্ঠে নানা দাবি
Jul 21• 2 min read
80
নীলফামারী নীলফামারের কিশোরগঞ্জে বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২
নীলফামারীর কিশোরগঞ্জে বরযাত্রীবাহী মাইক্রোবাস ঈদগাহের দেয়ালে ধাক্কা; নিহত ২, আহত বরসহ ১২ জন
Jul 18• 1 min read
760
