
নীলফামারের কিশোরগঞ্জে বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২
নীলফামারীর কিশোরগঞ্জে বরযাত্রীবাহী মাইক্রোবাস ঈদগাহের দেয়ালে ধাক্কা; নিহত ২, আহত বরসহ ১২ জন
By Admin Editor
July 18, 2026
76 Views
1 min read
নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে। বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ঈদগাহের দেয়ালে ধাক্কা দিলে নিহত হয়েছেন এক এইচএসসি পরীক্ষার্থী ও সাত মাস বয়সী এক শিশু। এ ঘটনায় বরসহ অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) মধ্যরাতে উপজেলার পুটিমারী ইউনিয়নের সালটিবাড়ী ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার মোজা মিয়ার ছেলে ও চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী রিয়াদ ইসলাম এবং একই এলাকার জিকরুল ইসলামের সাত মাস বয়সী ছেলে জীবন ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নের মোরসালিনের সঙ্গে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কেশবা গ্রামের সুমাইয়া আক্তারের বিয়ে সম্পন্ন হয়। বিয়ে শেষে কনেকে নিয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাসটি বাড়ি ফেরার পথে সালটিবাড়ী ঈদগাহ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় দ্রুতগতির মাইক্রোবাসটি রাস্তার পাশের ঈদগাহ ময়দানের ইটের প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনায় গুরুতর আহত বর মোরসালিনসহ অন্তত ১২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব জানান, রাতে ১৪ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থী রিয়াদ ইসলাম ও সাত মাস বয়সী শিশু জীবন ইসলামকে মৃত ঘোষণা করা হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাকিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
More from Saidpur News
নীলফামারী সৈয়দপুর - নীলফামারী মহাসড়ক পার হতে গিয়ে প্রাণ হারালেন তিন সন্তানের জননী
সৈয়দপুর -নীলফামারী মহাসড়কে সড়ক দূর্বিঘটনা বিদ্যুৎ বিল পরিশোধ শেষে বাড়ি ফেরা হলো না মাজেদা বেগমের
Jul 29• 1 min read
2390
নীলফামারী নীলফামারীতে নাসির উদ্দীন পাটোয়ারী–সারজিস আলমের পথসভা, তিস্তার ন্যায্য হিস্যার দাবি
নীলফামারীর জলঢাকায় এনসিপির সমাবেশে নাসির পাটোয়ারী, সারজিস আলমের কণ্ঠে নানা দাবি
Jul 21• 2 min read
80
নীলফামারী নীলফামারের কিশোরগঞ্জে বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২
নীলফামারীর কিশোরগঞ্জে বরযাত্রীবাহী মাইক্রোবাস ঈদগাহের দেয়ালে ধাক্কা; নিহত ২, আহত বরসহ ১২ জন
Jul 18• 1 min read
760
