
সৈয়দপুর - নীলফামারী মহাসড়ক পার হতে গিয়ে প্রাণ হারালেন তিন সন্তানের জননী
সৈয়দপুর -নীলফামারী মহাসড়কে সড়ক দূর্বিঘটনা বিদ্যুৎ বিল পরিশোধ শেষে বাড়ি ফেরা হলো না মাজেদা বেগমের
By Admin Editor
July 29, 2026
239 Views
1 min read
নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে অটোরিকশার ধাক্কায় মোছা. মাজেদা বেগম (৩৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে নীলফামারী জেলা পল্লী বিদ্যুৎ অফিসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাজেদা বেগম নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পূর্ব শালহাটি এলাকার আবুল চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন বাসিন্দা রহিমুল ইসলামের স্ত্রী। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিদ্যুৎ বিল পরিশোধ শেষে পল্লী বিদ্যুৎ অফিস থেকে বের হয়ে সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। আঘাতের ফলে তিনি সড়কে লুটিয়ে পড়ে মাথায় গুরুতর জখম হন। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সংঘটিত সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অটোরিকশার চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
More from Saidpur News
নীলফামারী সৈয়দপুর - নীলফামারী মহাসড়ক পার হতে গিয়ে প্রাণ হারালেন তিন সন্তানের জননী
সৈয়দপুর -নীলফামারী মহাসড়কে সড়ক দূর্বিঘটনা বিদ্যুৎ বিল পরিশোধ শেষে বাড়ি ফেরা হলো না মাজেদা বেগমের
Jul 29• 1 min read
2390
নীলফামারী নীলফামারীতে নাসির উদ্দীন পাটোয়ারী–সারজিস আলমের পথসভা, তিস্তার ন্যায্য হিস্যার দাবি
নীলফামারীর জলঢাকায় এনসিপির সমাবেশে নাসির পাটোয়ারী, সারজিস আলমের কণ্ঠে নানা দাবি
Jul 21• 2 min read
80
নীলফামারী নীলফামারের কিশোরগঞ্জে বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২
নীলফামারীর কিশোরগঞ্জে বরযাত্রীবাহী মাইক্রোবাস ঈদগাহের দেয়ালে ধাক্কা; নিহত ২, আহত বরসহ ১২ জন
Jul 18• 1 min read
760
