
নীলফামারীতে ২০ পিস স্ক্যাপ সিরাপ মাদক কারবারি গ্রেপ্তার
ডোমারে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ২০ পিস স্ক্যাপ
By Admin Editor
June 30, 2026
123 Views
1 min read
ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় অভিযান চালিয়ে ২০ পিস অবৈধ মাদকদ্রব্য স্ক্যাপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২৮ জুন ডোমার থানার একটি চৌকস আভিযানিক দল উপজেলার ছোট রাউতা এলাকার ১ নম্বর ওয়ার্ডের ছোট রাউতা আদর্শ গ্রাম সরকারি বিদ্যালয়ের দক্ষিণ পাশে পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন মো. আসান আলী (৩৫)কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে হেফাজত থেকে ২০ পিস অবৈধ স্ক্যাপ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসান আলী ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ ইউনিয়নের পশ্চিম ছাতনাই গ্রামের বাসিন্দা। তিনি মো. বাছের আলী ও মোছা. আশা খাতুনের ছেলে।
এ ঘটনায় ডোমার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-২৩, তারিখ ২৯ জুন ২০২৬। পরে গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পুলিশি প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।
ডোমার থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
More from Saidpur News
নীলফামারী সৈয়দপুর - নীলফামারী মহাসড়ক পার হতে গিয়ে প্রাণ হারালেন তিন সন্তানের জননী
সৈয়দপুর -নীলফামারী মহাসড়কে সড়ক দূর্বিঘটনা বিদ্যুৎ বিল পরিশোধ শেষে বাড়ি ফেরা হলো না মাজেদা বেগমের
Jul 29• 1 min read
2390
নীলফামারী নীলফামারীতে নাসির উদ্দীন পাটোয়ারী–সারজিস আলমের পথসভা, তিস্তার ন্যায্য হিস্যার দাবি
নীলফামারীর জলঢাকায় এনসিপির সমাবেশে নাসির পাটোয়ারী, সারজিস আলমের কণ্ঠে নানা দাবি
Jul 21• 2 min read
80
নীলফামারী নীলফামারের কিশোরগঞ্জে বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২
নীলফামারীর কিশোরগঞ্জে বরযাত্রীবাহী মাইক্রোবাস ঈদগাহের দেয়ালে ধাক্কা; নিহত ২, আহত বরসহ ১২ জন
Jul 18• 1 min read
760
