তারিখ লোড হচ্ছে...
BREAKING NEWS
Saidpur News: Providing accurate journalism since 1998.
নীলফামারীর কিশোরগঞ্জে সাত দিনেই উঠে যাচ্ছে কার্পেটিং
নীলফামারী

নীলফামারীর কিশোরগঞ্জে সাত দিনেই উঠে যাচ্ছে কার্পেটিং

By Admin Editor
June 17, 2026
14 Views
2 min read
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নে প্রায় ৪৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি গ্রামীণ সড়কের কার্পেটিং ঢালাই নির্মাণের মাত্র সাত দিনের মধ্যেই উঠে যেতে শুরু করেছে। এতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার মাগুড়া ইউনিয়নের দর্জিপাড়া এলাকায় সদ্য নির্মিত সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং আলগা হয়ে উঠছে। কোথাও কোথাও হাত বা পায়ের সামান্য ঘষাতেই পিচ উঠে যাচ্ছে। পাশাপাশি কয়েকটি স্থানে ফাটল ও ভাঙনের চিহ্নও দেখা গেছে।
জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মাগুড়া ইউনিয়নের চেকপোস্ট থেকে দর্জিপাড়া গ্রাম পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক নির্মাণের উদ্যোগ নেয়। প্রায় ৪৫ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান সুমন ট্রেডার্স।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার, পর্যাপ্ত বিটুমিন না দেওয়া এবং নির্মাণ নীতিমালা উপেক্ষা করা হয়েছে। তাদের দাবি, সরকারি ছুটির দিনে তদারকি কর্মকর্তাদের অনুপস্থিতির সুযোগে তড়িঘড়ি করে কাজ শেষ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা মজনু মিয়া বলেন, সাত দিনের মধ্যেই রাস্তার কার্পেটিং উঠে যাচ্ছে। বারবার বলার পরও ঠিকাদার কোনো গুরুত্ব দেননি।
মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু অভিযোগ করে বলেন, ছুটির দিনে কাজ চলেছে, তখন কোনো তদারকি কর্মকর্তা ছিলেন না। স্থানীয়রা আপত্তি তুললেও তা উপেক্ষা করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠান সুমন ট্রেডার্সের স্বত্বাধিকারী মসগুল হক বলেন, কোথাও নিম্নমানের কাজ হয়নি। শুধু এ প্রকল্প নিয়েই অভিযোগ উঠেছে।
এ বিষয়ে কিশোরগঞ্জ উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নজরে এসেছে। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রকৃত অবস্থা যাচাই করা হবে। অনিয়মের প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যসূত্র: আমার দেশ
Share this story:

More from Saidpur News

সৈয়দপুর - নীলফামারী মহাসড়ক পার হতে গিয়ে প্রাণ হারালেন তিন সন্তানের জননীনীলফামারী

সৈয়দপুর - নীলফামারী মহাসড়ক পার হতে গিয়ে প্রাণ হারালেন তিন সন্তানের জননী

সৈয়দপুর -নীলফামারী মহাসড়কে সড়ক দূর্বিঘটনা বিদ্যুৎ বিল পরিশোধ শেষে বাড়ি ফেরা হলো না মাজেদা বেগমের

Jul 29 1 min read
2390
নীলফামারীতে নাসির উদ্দীন পাটোয়ারী–সারজিস আলমের পথসভা, তিস্তার ন্যায্য হিস্যার দাবিনীলফামারী

নীলফামারীতে নাসির উদ্দীন পাটোয়ারী–সারজিস আলমের পথসভা, তিস্তার ন্যায্য হিস্যার দাবি

নীলফামারীর জলঢাকায় এনসিপির সমাবেশে নাসির পাটোয়ারী, সারজিস আলমের কণ্ঠে নানা দাবি

Jul 21 2 min read
80
নীলফামারের কিশোরগঞ্জে বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২নীলফামারী

নীলফামারের কিশোরগঞ্জে বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

নীলফামারীর কিশোরগঞ্জে বরযাত্রীবাহী মাইক্রোবাস ঈদগাহের দেয়ালে ধাক্কা; নিহত ২, আহত বরসহ ১২ জন

Jul 18 1 min read
760
নীলফামারীর কিশোরগঞ্জে সাত দিনেই উঠে যাচ্ছে কার্পেটিং | Saidpur News