তারিখ লোড হচ্ছে...
BREAKING NEWS
Saidpur News: Providing accurate journalism since 1998.
নীলফামারীর জলঢাকায় তিস্তা মহাপরিকল্পনার দাবিতে মশাল মিছিল
নীলফামারী

নীলফামারীর জলঢাকায় তিস্তা মহাপরিকল্পনার দাবিতে মশাল মিছিল

তিস্তাপাড়ের মানুষের কণ্ঠে এক দাবি—দ্রুত বাস্তবায়ন হোক মহাপরিকল্পনা

By Admin Editor
July 2, 2026
11 Views
2 min read
নিজস্ব প্রতিবেদক : নীলফামারী :
তিস্তা মহাপরিকল্পনা দ্রুত অনুমোদন এবং বাস্তবায়নের সুস্পষ্ট কর্মপরিকল্পনা ঘোষণার দাবিতে নীলফামারীর জলঢাকা উপজেলার শৌলমারী বানপাড়া তিস্তাপাড়ে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই) সন্ধ্যায় তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ আয়োজিত এ কর্মসূচিতে তিস্তাপাড়ের বিভিন্ন এলাকার মানুষ অংশ নেন। মশালের আলোয় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে দীর্ঘদিনের নদীভাঙন, শুষ্ক মৌসুমে পানির সংকট এবং তিস্তা অববাহিকার মানুষের ন্যায্য অধিকার বাস্তবায়নের দাবি জানান।
মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, তিস্তা শুধু একটি নদী নয়, উত্তরাঞ্চলের লাখো মানুষের জীবন-জীবিকা, কৃষি ও অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই বহু প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা আর বিলম্ব না করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দিতে হবে এবং বাস্তবায়নের জন্য সময়ভিত্তিক রোডম্যাপ প্রকাশ করতে হবে।
বক্তারা আরও বলেন, জাতীয় সংসদে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে দৃঢ় অবস্থান ব্যক্ত করায় প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন জানানো হচ্ছে। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, ঘোষণার মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ না রেখে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, যাতে তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়।
সমাবেশে উপস্থিত স্থানীয় বাসিন্দারা বলেন, বছরের পর বছর নদীভাঙন, আকস্মিক বন্যা এবং শুষ্ক মৌসুমে পানির অভাবে তিস্তাপাড়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বসতভিটা হারিয়ে অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। একটি টেকসই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীশাসন, সেচব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশা করেন।
তারা আরও দাবি জানান, পরিকল্পনা অনুমোদনের পাশাপাশি বাস্তবায়নের প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে প্রকল্পের অগ্রগতি নিয়মিতভাবে জনসম্মুখে প্রকাশের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন উত্তরাঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য সময়ের দাবি।
আবু সাঈদ অপু/এ/এম/রিফ/
Share this story:

More from Saidpur News

সৈয়দপুর - নীলফামারী মহাসড়ক পার হতে গিয়ে প্রাণ হারালেন তিন সন্তানের জননীনীলফামারী

সৈয়দপুর - নীলফামারী মহাসড়ক পার হতে গিয়ে প্রাণ হারালেন তিন সন্তানের জননী

সৈয়দপুর -নীলফামারী মহাসড়কে সড়ক দূর্বিঘটনা বিদ্যুৎ বিল পরিশোধ শেষে বাড়ি ফেরা হলো না মাজেদা বেগমের

Jul 29 1 min read
2390
নীলফামারীতে নাসির উদ্দীন পাটোয়ারী–সারজিস আলমের পথসভা, তিস্তার ন্যায্য হিস্যার দাবিনীলফামারী

নীলফামারীতে নাসির উদ্দীন পাটোয়ারী–সারজিস আলমের পথসভা, তিস্তার ন্যায্য হিস্যার দাবি

নীলফামারীর জলঢাকায় এনসিপির সমাবেশে নাসির পাটোয়ারী, সারজিস আলমের কণ্ঠে নানা দাবি

Jul 21 2 min read
80
নীলফামারের কিশোরগঞ্জে বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২নীলফামারী

নীলফামারের কিশোরগঞ্জে বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

নীলফামারীর কিশোরগঞ্জে বরযাত্রীবাহী মাইক্রোবাস ঈদগাহের দেয়ালে ধাক্কা; নিহত ২, আহত বরসহ ১২ জন

Jul 18 1 min read
760
নীলফামারীর জলঢাকায় তিস্তা মহাপরিকল্পনার দাবিতে মশাল মিছিল | Saidpur News