
পানের পিক ফেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে হোটেলকর্মী নিহত, আটক ১
By Admin Editor
June 17, 2026
139 Views
1 min read
রংপুর নগরের একটি হোটেলে বাসনপত্র রাখার স্থানে পানের পিক ফেলাকে কেন্দ্র করে এক কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে নগরের খামার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাওন (২৪) লালমনিরহাটের আদিতমারী উপজেলার নূরের চক গ্রামের বাসিন্দা। তিনি ওই হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন। আটক ব্যক্তির নাম মিজানুর রহমান। তিনি হোটেলের মালিকের ছেলে বলে জানা গেছে।
রংপুর মহানগর গোয়েন্দা বিভাগের উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, খামার মোড় এলাকার একটি হোটেলে কর্মরত শাওনের সঙ্গে মঙ্গলবার সন্ধ্যার পর মিজানুর রহমানের কথা-কাটাকাটি হয়। অভিযোগ রয়েছে, বাসনপত্র রাখার স্থানে পানের পিক ফেলাকে কেন্দ্র করেই এ বিরোধের সূত্রপাত ঘটে।
একপর্যায়ে মিজানুর হাতুড়ি দিয়ে শাওনের মাথার পেছনে কয়েকটি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানায়, ঘটনার সময় ঘটনাস্থলের পাশে ডিবি পুলিশের একটি দল দায়িত্ব পালন করছিল। স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
More from Saidpur News
রংপুরJul 17• 1 min read
1570
রংপুররংপুর বিভাগে বৃষ্টির সতর্কতা, কোথাও হতে পারে ভারী বর্ষণ
কোথাও হতে পারে ভারী বর্ষণ
Jul 5• 1 min read
690
রংপুরতারাগঞ্জের ভীমপুরে ক্যানেলপাড়ের পাটক্ষেতে মিলল ৯বছরের মাদ্রাসাছাত্রীর লা*শ
রংপুরের তারাগঞ্জে নিখোঁজের পরদিন সানজিদার (৯) লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ জুন) বেলা দেড়টার দিকে বাড়ির পাশের পাটখেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
Jun 20• 1 min read
840
