
৯ বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, দুই সন্তানের জনক পলাতক
প্রতিকি ছবি
By Admin Editor
July 17, 2026
157 Views
1 min read
রংপুর প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে এক বাকপ্রতিবন্ধী শিশুকে (৯) টাকার প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত যুবকের নাম মাহাবুল ইসলাম (৩২)। সে দুই সন্তানের জনক ও ঘটনার পর থেকে পলাতক রয়েছে। এই বর্বরোচিত কাণ্ডে ওই শিশুর বাবা বাদী হয়ে তারাগঞ্জ থানায় মামলা রুজু করেছেন।
মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে শিশুটি বাড়ির পাশে খেলা করার সময় লম্পট মাহাবুল তাকে কিছু টাকার লোভ দেখিয়ে কৌশলে তার নির্জন ঘরে নিয়ে যায়। সেখানে কেউ না থাকার সুযোগে সে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায়। পরে শিশুটি তার মা-বাবার কাছে ইশারা-ইঙ্গিতে সমস্ত লোমহর্ষক বর্ণনা দিলে বিষয়টি প্রকাশ পায়। খবরটি জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত মাহাবুল তড়িঘড়ি করে গা ঢাকা দেয়।
এ বিষয়ে তারাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ্ আল মাহমুদ গণমাধ্যমকে বলেন, "ঘটনাটি জানার পরপরই মামলা গ্রহণ করা হয়েছে। পলাতক আসামি মাহাবুলকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। তাকে দ্রুততম সময়ের মধ্যে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে।"
More from Saidpur News
রংপুরJul 17• 1 min read
1570
রংপুররংপুর বিভাগে বৃষ্টির সতর্কতা, কোথাও হতে পারে ভারী বর্ষণ
কোথাও হতে পারে ভারী বর্ষণ
Jul 5• 1 min read
690
রংপুরতারাগঞ্জের ভীমপুরে ক্যানেলপাড়ের পাটক্ষেতে মিলল ৯বছরের মাদ্রাসাছাত্রীর লা*শ
রংপুরের তারাগঞ্জে নিখোঁজের পরদিন সানজিদার (৯) লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ জুন) বেলা দেড়টার দিকে বাড়ির পাশের পাটখেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
Jun 20• 1 min read
840
