তারিখ লোড হচ্ছে...
BREAKING NEWS
Saidpur News: Providing accurate journalism since 1998.
রংপুর বিভাগে বৃষ্টির সতর্কতা, কোথাও হতে পারে ভারী বর্ষণ
রংপুর

রংপুর বিভাগে বৃষ্টির সতর্কতা, কোথাও হতে পারে ভারী বর্ষণ

কোথাও হতে পারে ভারী বর্ষণ

By Admin Editor
July 5, 2026
69 Views
1 min read
দেশের উপকূলীয় এলাকায় সৃষ্ট নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী, ইতোমধ্যেই দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের অধিকাংশ স্থানে দমকা হাওয়াসহ কয়েক দফা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে উপকূলীয় জেলা এবং দেশের মধ্যাঞ্চলের কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া ময়মনসিংহ ও রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে এক থেকে দুই দফা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায়।
ভারী বর্ষণের কারণে নিচু এলাকা প্লাবিত হওয়া, জলাবদ্ধতা সৃষ্টি এবং স্থানীয়ভাবে দুর্ভোগ বাড়তে পারে। তাই অপ্রয়োজনে বাইরে বের না হওয়া এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
Share this story:

More from Saidpur News

রংপুর বিভাগে বৃষ্টির সতর্কতা, কোথাও হতে পারে ভারী বর্ষণরংপুর
তারাগঞ্জের ভীমপুরে ক্যানেলপাড়ের পাটক্ষেতে মিলল ৯বছরের মাদ্রাসাছাত্রীর লা*শরংপুর

তারাগঞ্জের ভীমপুরে ক্যানেলপাড়ের পাটক্ষেতে মিলল ৯বছরের মাদ্রাসাছাত্রীর লা*শ

রংপুরের তারাগঞ্জে নিখোঁজের পরদিন সানজিদার (৯) লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ জুন) বেলা দেড়টার দিকে বাড়ির পাশের পাটখেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

Jun 20 1 min read
840
রংপুর বিভাগে বৃষ্টির সতর্কতা, কোথাও হতে পারে ভারী বর্ষণ | Saidpur News