তারিখ লোড হচ্ছে...
BREAKING NEWS
Saidpur News: Providing accurate journalism since 1998.
বিদেশে চাকরির প্রলোভনে ভিসা প্রতারণা, নীলফামারীতে গ্রেফতার ২
নীলফামারী

বিদেশে চাকরির প্রলোভনে ভিসা প্রতারণা, নীলফামারীতে গ্রেফতার ২

বিদেশে চাকরি দেয়ার কথা বলে ভিসা প্রতারণা

By Admin Editor
June 23, 2026
71 Views
1 min read
বিদেশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভিসা প্রতারণার অভিযোগে নীলফামারীতে দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মতলুবর রহমান।
ডিবি পুলিশ জানায়, সোমবার (২২ জুন) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ উপজেলার নিতাই ডাঙ্গারবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আনিছুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম (২৫) এবং মুশরত পানিয়াল পুকুর বাঁশবাড়ী এলাকার সোহাব ইসলামের ছেলে মো. নাঈম ইসলামকে আটক করা হয়।
পরে তাদের কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়। জব্দকৃত ডিভাইস পরীক্ষা করে ভিসা প্রতারণার কাজে ব্যবহৃত জাল কাগজপত্র, এডিট করা নথি এবং ভুয়া বিদেশি নম্বর দিয়ে খোলা হোয়াটসঅ্যাপ ও ইমো অ্যাকাউন্টের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া তাদের ডিভাইসে অনলাইন জুয়া বা ক্যাসিনো অ্যাপ ব্যবহারের তথ্যও পাওয়া গেছে বলে দাবি করেছে ডিবি।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মতলুবর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে দেশি-বিদেশি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল।
এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রিপোর্ট/লিয়ন/প্রকাশনায়/এ/এম/রিফান/
Share this story:

More from Saidpur News

সৈয়দপুর - নীলফামারী মহাসড়ক পার হতে গিয়ে প্রাণ হারালেন তিন সন্তানের জননীনীলফামারী

সৈয়দপুর - নীলফামারী মহাসড়ক পার হতে গিয়ে প্রাণ হারালেন তিন সন্তানের জননী

সৈয়দপুর -নীলফামারী মহাসড়কে সড়ক দূর্বিঘটনা বিদ্যুৎ বিল পরিশোধ শেষে বাড়ি ফেরা হলো না মাজেদা বেগমের

Jul 29 1 min read
2530
নীলফামারীতে নাসির উদ্দীন পাটোয়ারী–সারজিস আলমের পথসভা, তিস্তার ন্যায্য হিস্যার দাবিনীলফামারী

নীলফামারীতে নাসির উদ্দীন পাটোয়ারী–সারজিস আলমের পথসভা, তিস্তার ন্যায্য হিস্যার দাবি

নীলফামারীর জলঢাকায় এনসিপির সমাবেশে নাসির পাটোয়ারী, সারজিস আলমের কণ্ঠে নানা দাবি

Jul 21 2 min read
100
নীলফামারের কিশোরগঞ্জে বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২নীলফামারী

নীলফামারের কিশোরগঞ্জে বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

নীলফামারীর কিশোরগঞ্জে বরযাত্রীবাহী মাইক্রোবাস ঈদগাহের দেয়ালে ধাক্কা; নিহত ২, আহত বরসহ ১২ জন

Jul 18 1 min read
770
বিদেশে চাকরির প্রলোভনে ভিসা প্রতারণা, নীলফামারীতে গ্রেফতার ২ | Saidpur News