
৪১ কেজির কাঁঠাল, দাম ১ হাজার ২০০ টাকা
আলমডাঙ্গার বাজারে ৪১ কেজির কাঁঠাল, ছবি তুলতে ভিড়
By Admin Editor
June 30, 2026
58 Views
1 min read
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিক্রির জন্য আনা বিশাল আকৃতির দুটি কাঁঠাল স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পুরাতন সাদাব্রিজ এলাকায় রাখা কাঁঠাল দুটির একটি ওজন ৪১ কেজি, অন্যটির ওজন ৩২ কেজি। এমন ব্যতিক্রমী আকারের কাঁঠাল দেখতে দিনভর ভিড় করছেন উৎসুক মানুষ।
খোঁজ নিয়ে জানা যায়, আসাননগর গ্রামের কাঁঠাল ব্যবসায়ী রেজা মৌসুমে বিভিন্ন এলাকা থেকে কাঁঠাল সংগ্রহ করে বিক্রি করেন। তবে এবারের মৌসুমে এটিই তার সংগ্রহে থাকা সবচেয়ে বড় দুটি কাঁঠাল। বিশাল আকৃতির কাঁঠাল বাজারে আনতে পেরে তিনিও বেশ উচ্ছ্বসিত।
বিক্রেতা জানান, ৪১ কেজি ওজনের কাঁঠালটির দাম রাখা হয়েছে ১ হাজার ২০০ টাকা। আর ৩২ কেজি ওজনের কাঁঠালটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।
অস্বাভাবিক বড় আকারের কাঁঠাল দুটি দেখতে বিভিন্ন স্থান থেকে মানুষ ভিড় করছেন। অনেকে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন। ফলে কাঁঠাল দুটি এখন আলমডাঙ্গার মানুষের কৌতূহল ও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
More from Saidpur News
জাতীয়আগষ্ট মাসে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম আগের মতোই
আগস্ট মাসের জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা, থাকছে আগের হারই
Jul 30• 1 min read
1670
জাতীয়হবিগঞ্জে হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির
হবিগঞ্জে হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
Jul 28• 1 min read
290
জাতীয়ট্যাংকি ফুল করতে ভিড়, ফেসবুকের গুজবে পাম্পে হুমড়ি খেয়ে পড়লেন চালকরা
রাজশাহীতে তেল সংকটের গুজব, অতিরিক্ত জ্বালানি কিনতে পাম্পে ভিড়
Jul 22• 1 min read
1140
