
'ইউএনওকে পার্বতীপুরেই চাই'—বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন
By Admin Editor
July 9, 2026
58 Views
1 min read
পার্বতীপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেনের বদলির সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে ইউএনও মো. সাদ্দাম হোসেন সাধারণ মানুষের জন্য সহজলভ্য প্রশাসন গড়ে তুলতে আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। তার নেতৃত্বে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন হয়েছে এবং সরকারি সেবার মানও বৃদ্ধি পেয়েছে বলে তারা দাবি করেন।
মানববন্ধন থেকে বক্তারা আরও বলেন, জনস্বার্থ ও চলমান উন্নয়ন কার্যক্রমের স্বার্থে তার বদলির আদেশ প্রত্যাহার করে পার্বতীপুরে দায়িত্ব অব্যাহত রাখার সুযোগ দেওয়া উচিত।
More from Saidpur News
দিনাজপুররাতের অভিযানে ৩৫৩ বোতল ফেনসিডিলজাতীয় মাদক উদ্ধার, আটক স্বামী-স্ত্রী
৩৫৩ বোতল মাদক ও নগদ ২৩ হাজার ৭০০ টাকা
Jul 22• 1 min read
50
দিনাজপুরগোপন অভিযানে পার্বতীপুরে ৮০ বোতল স্কপ সিরাপ উদ্ধার, আটক ৩
ব্যাগভর্তি স্কপ সিরাপ, পার্বতীপুরে আটক তিন
Jul 17• 1 min read
150
দিনাজপুর'ইউএনওকে পার্বতীপুরেই চাই'—বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন
Jul 9• 1 min read
580
