
রাতের অভিযানে ৩৫৩ বোতল ফেনসিডিলজাতীয় মাদক উদ্ধার, আটক স্বামী-স্ত্রী
৩৫৩ বোতল মাদক ও নগদ ২৩ হাজার ৭০০ টাকা
By Admin Editor
July 22, 2026
5 Views
1 min read
ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্বপারপুগী গ্রামে অভিযান চালিয়ে ৩৫৩ বোতল ফেনসিডিলজাতীয় মাদকদ্রব্য, নগদ ২৩ হাজার ৭০০ টাকা এবং মাদক ব্যবসার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ১০ নম্বর জামালপুর ইউনিয়নের পূর্বপারপুগী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন র্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ক্যাম্পের সিপিসি-১-এর একটি আভিযানিক দল মো. কোরবান আলীর বাড়িতে অভিযান চালায়। তল্লাশির সময় বসতঘরের ভেতর থেকে ১৮৩ বোতল ফেনসিডিল, ১৫৭ বোতল এসকাফ ও ১৩ বোতল এমকেডিলসহ মোট ৩৫৩ বোতল ফেনসিডিলজাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ২৩ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় বাড়ির মালিক মো. কোরবান আলী (৪১) ও তার স্ত্রী মোছা. জেসমিন খাতুন (২৭)-কে গ্রেফতার করা হয়েছে। তারা পূর্বপারপুগী গ্রামের বাসিন্দা।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার হওয়া দম্পতি দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদক মজুত রেখে ঠাকুরগাঁওসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
More from Saidpur News
দিনাজপুররাতের অভিযানে ৩৫৩ বোতল ফেনসিডিলজাতীয় মাদক উদ্ধার, আটক স্বামী-স্ত্রী
৩৫৩ বোতল মাদক ও নগদ ২৩ হাজার ৭০০ টাকা
Jul 22• 1 min read
50
দিনাজপুরগোপন অভিযানে পার্বতীপুরে ৮০ বোতল স্কপ সিরাপ উদ্ধার, আটক ৩
ব্যাগভর্তি স্কপ সিরাপ, পার্বতীপুরে আটক তিন
Jul 17• 1 min read
150
দিনাজপুর'ইউএনওকে পার্বতীপুরেই চাই'—বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন
Jul 9• 1 min read
580
